‘গাইড’ বানাতে চেয়েছিলেন সত্যজিৎ: ওয়াহিদা রেহমান
ইতিহাস অন্যরকম হলে, বিজয় আনন্দের ক্লাসিক হিন্দি ছবি গাইড (১৯৬৫) হয়ত তৈরি হত সত্যজিতের হাতে।
গাইডের নায়িকা ওয়াহিদা রেহমানের ওপর সম্প্রতি প্রকাশিক একটি বইয়ে এই তথ্য দেয়া হয়েছে।
নির্দেশক-লেখক নাসরিন মুন্নি কবিরের বই কনভারসেশনস উইথ ওয়াহিদা রেহমান-এ রেহমানের বরাত দিয়ে লেখা হয়, তাঁকে প্রধান চরিত্র হিসেবে মাথায় রেখেই আর কে নারায়ণের উপন্যাসাশ্রয়ী ছবিটি ভেবেছিলেন সত্যজিৎ।
সত্যজিৎ রায় তাঁকে উপন্যাসটি পড়তেও বলেছিলেন।
এর দু’বছর পর প্রযোজক দেব আনন্দ তাঁকে নায়িকার রোল সাধেন ওয়াহিদা রেহমান সত্যজিতের পরিকল্পনার কথা দেব আনন্দকে বললে, দেব আনন্দ বলেন, “বইটির স্বত্ব আমি কিনে রেখেছি।
ওয়াহিদা রেহমানের মতে সত্যজিৎ রায় একেবারেই ভিন্নভাবে ছবিটি বানাতেন।
“তবে আমি মনে করি আমার কপালে রোজি [গাইডের প্রধান নারীচরিত্র] লেখা ছিল।
টাইম ম্যাগাজিনের তালিকায় সেরা বলিউড ক্লাসিকের ৪ নম্বরে রয়েছে 'গাইড'
তবে সত্যজিতের একমাত্র হিন্দি ছবি 'সত্রঞ্জ কি খিলাড়ি (১৯৭৭) এ ধ্রুপদি হিন্দি চলচ্চিত্রের অন্যতম প্রধান এই অভিনেত্রীকে নিতে পারেননি।
পেঙ্গুইন প্রকাশিত বই অনুযায়ী সেসময় সত্যজিৎ রায় ওয়াহিদা রেহমানকে বলেন ওয়াহিদা, কথা দিয়েছিলাম কিন্তু আমার মনে হয় না ফিল্মের রোলটায় তোমায় মানাবে।
‘অভিযানে' ওয়াহিদা রেহমানকে যে চরিত্র রূপ দিতে হয়েছিল, তাতে তাঁকে ভোজপুরি ও বাংলার মাঝামাঝি একটি বচনে ডায়লগ দিতে হয়েছিল হিন্দিভাষী অভিনেত্রী এক্ষেত্রে পরিচালকের কাজ কিছুটা সহজ করে দিয়েছিল বলে মনে করা হয়।
