সত্যিকারের 'অপু'
সত্যজিৎ রায়ের অপুকে মনে আছে যাদের তাদের সবার যে সুবীর ব্যানার্জী নামটা মনে থাকবে তেমনটা হয়ত নয় পথের পাঁচালী’র (১৯৫৫) ছোট্ট 'অপু' সুবীর আর কখনো দাঁড়ায়ইনি ক্যামেরার সামনে।
যে বিভূতিভূষণ বন্দে্যাপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে সত্যজিতের কালজয়ী সিনেমা, হারিয়ে যাওয়া সুবীর ব্যানার্জীর জীবন সেই উপন্যাসের মতোই ঘাত-প্রতিঘাতময় দারিদ্র্যের সাথে লড়াই, বিয়ে, পিতার মৃত্যু, স্ত্রীবিয়োগ।
তবে, আর সব এক-ঝলকানির শিশু শিল্পির মতো পুরোপুরি গায়েব হয়ে যেতে পারেননি সুবীর, কারণ ছয় দশক পরেও একজন ফিল্মমেকার, কৌশিক গঙ্গোপাধ্যায়, তা হতে দেননি।
২৫ এপ্রিল ভারতের দর্শকদের জন্য মুক্তি পায় 'অপুর পাঁচালী যে ছবির কাহিনি গড়ে উঠেছে সুবীর ব্যানার্জীর জীবন ঘিরে বিশ্বের সেরা চলচ্চিত্রগুলোর একটির অভিনেতা সুবীর পরবর্তী জীবনে কারখানায় কাজ করেছেন, কাজ করেছেন কেরাণী হিসেবে।
ছবির গল্পটার শুরু এমন: প্রবাসী ফিল্মের ছাত্র অর্ক কোনও এক বৃত্তির শর্ত হিসেবে সত্যজিতের সেই খুদে নায়কের শুলুক সন্ধানের দায়িত্ব পায়।
তারপরের গল্পটা জানতে দেখতে হবে অপুর ‘দ্বিতীয়’ পাঁচালী, যেখানে বিভূতিভূষণ-সত্যজিতের অপু, অর্কের অনুসন্ধান আর বাস্তবের সুবীর ব্যানার্জীর সংগ্রাম - এই তিন জড়া-জড়ি করে আছে।
শ্রী ভেঙ্কটেশ ফিল্ম প্রযোজিত ছবিতে যুবক সুবীর ব্যানার্জীর চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়।
পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি শব্দ ২০১২ সালে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়।
