২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিন্দি গান সত্যজিতের চোখে

সত্যজিৎ রায়ের জন্মদিবসে গ্লিটজের বিশেষ আয়োজনে হিন্দি ছবিতে গানের ব্যবহার নিয়ে নিয়ে তাঁর ইংরেজি প্রবন্ধের অনুবাদ। "Those Songs" নামের প্রবন্ধটি ১৯৬৭ সালে ছাপা হয়। এটি সংকলিত হয়েছে সত্যজিতের চলচ্চিত্র বিষয়ক লেখার বই Our Films Their Films এ (ওরিয়েন্ট লংম্যান, ১৯৭৬)। অনুবাদ করেছেন নাজিয়া আফরিন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2014, 02:59 PM

Updated : 25 Apr 2022, 04:07 PM

সেইসব গান

'হিন্দি ফিল্ম? ঐ যে অনেক গানবাজনা হয় সেগুলোর কথা বলছেন তো?' ঠিক, সেগুলোর কথাই বলছি’ আর এমন সংজ্ঞায়ন এত দূর ছড়িয়েছে, যা ভাবাও যায় না। বিদেশে আমাকে প্রায়ই জিজ্ঞাসা করা হয় - কিছুটা দ্বিধা নিয়ে, অনেকটা পরীক্ষা করার ঢংয়ে, পাছে প্রশ্নটায় আমি আহত হই- এমনটা কেন? আসলে অনেকগুলো সম্ভাব্য উত্তর আছে আর সবগুলোই আমি বিভিন্ন সময় ব্যবহার করেছি। একটি উত্তর হচ্ছে ভারতীয়রা গানপ্রিয়। ‘ব্যাপারটা কি জানেন, তারা গান বড় ভালোবাসে” তারা গানের জন্য বার বার ফেরত যায।’ কিন্তু এটি সাধারণত আরেকটি প্রশ্নের জন্ম দেয়: তারা গান এতই ভালোবাসে যে গান ছাড়া সিনেমা বাজারে চলে না? এটা একটা মোক্ষম প্রশ্ন কারণ আসলে এমন কোনো নৃতাত্ত্বিক প্রমান নেই যে ভারতীয়রা ইতালীয়, স্প্যানিশ, এমনকি রুশ কিংবা মার্কিনদের চেয়ে বেশি গ্রানপ্রেমী। উদাস ভঙ্গীতে কাঁধ ঝাকানোর সঙ্গে দ্বিতীয় উত্তরটা ভালো যায়, ‘আরে জানেন তো, একটা সিনেমায় গান থাকলো... সেটা চললো... তারপর আরেকটা বানালেন... তারপর আরেকটা...’ আর কাঁধ ঝাকিয়ে শেষ করি। এই উত্তরের বিষাদপূর্ণ ইঙ্গিতটি অব্যর্থ: শক্তিশালী এই মাধম্যটির সমস্ত প্রাণরস শুষে নিচ্ছে এই নিরন্তর গজিয়ে ওঠা ও ছড়িয়ে যাওয়া সঙ্গীতের সংক্রমণ।

তৃতীয় উত্তর, সম্ভবত এটাই সত্যি উত্তর, হচ্ছে যে বিশাল একীভূত জনগোষ্ঠীকে আমরা ভারতীয় জনতা বলে থাকি তাদের জন্য সিনেমা স্বল্পমূল্যে একমাত্র সহজলভ্য বিনোদন। পশ্চিমা জনগণের মত তাদের সঙ্গীত হল, থিয়েটার, নাটক, কনসাটর্ এবং সার্কাসের মধ্যে বাছাই করার সুযোগ নেই। তারপরও জাঁকজমক, প্রেম, কৌতুক, নাচ-গানের খায়েশ কোনো না কোনো ভাবে তো মিটতে হবে। আর সিনেমা যদি তা না করে, কোনও কিছুই তা পারবে না।

কাজেই একটি ফর্মুলা তৈরির পরিস্থিতি ও ভিত্তি দুইই আছে এবং শ্রান্ত, অদীক্ষিত মানস আর অপরিপক্ক রুচির এই মানুষগুলো, যাদের বিনোদনের মাধ্যমে সাময়িক রেহাইয়ের প্রয়োজন হয়, স্বীকার করতেই হবে তাদের জন্য সেরা দাওয়াই হচ্ছে জনপ্রিয় বিনোদনের একটি সুমিশ্রিত মিশ্রণ। এবং তাই এই কৌশলই ব্যবহৃত হয়ে আসছে এবং আমার সন্দেহ, আরো অনেক দিন ব্যবহৃত হবে। লক্ষণীয় বিষয় হচ্ছে এই রীতিটি এতো পুরোনো, এতো বিস্তৃত এবং রন্ধ্রে রন্ধ্রে এতোই ঢুকে গেছে যে এর যে নিজস্ব কিছু বৈশিষ্ট্য তৈরি হয়েছে তা আমাদের চোখেই পড়ে না। এই বৈশিষ্ট্যগুলোর দিকে নজর দেয়া লাভজনক হবে কারণ চলচ্চিত্রের বৈশ্বিক পরিবতর্নের মুখে এই বৈশিষ্ট্যগুলোই অক্ষত আছে।

আমাকে যদি বলা হয় মিউজিকাল নয় এমন একটি গল্পের মধ্যে ছয়টি গানের জন্য জায়গা বের করতে আমি সাথে সাথে হাল ছেড়ে দেবো। আমাকে বাধ্য করা হলে আমি হয় প্রতিবাদ করতাম নয় ক্ষিপ্ত হতাম। অথচ প্রতি সিনেমায় ছয়টি করে গান স্বীকৃত গড় এবং ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের কোনও পর্যায়ে এর বিরুদ্ধে কোনও আওয়াজ ওঠেনি। কেবল নাকউঁচু একটি ক্ষুদ্র গোষ্ঠী যারা তাচ্ছিল্যের হাসি হেসে ছোটো ছোটো ম্যাগাজিনে লেখেন, যেগুলোর সব পাঠক মিলে একটি মাঝারি আকারের সিনেমা হলও ভরতে পারবে না, তারাই গানের বিরুদ্ধাচরণ করে থাকেন। একটি মার্কিন পত্রিকায় হিন্দি ফিল্মের সমালোচনা পড়েছিলাম, যেখানে গানের ব্যবহারের প্রশংসা করে বলা হয়েছিল, গানগুলো ব্রেশ্টীয় বিচ্ছিন্নকরণ কৌশলে দশর্ককে উদ্দেশ্যমূলকভাবে পুরো বিষয়টির অস্বাভাবিকতা সম্পর্কে সচেতন করে তোলে। ‘খুবই চিত্তাকষর্ক শৈলী’ সমালোচক বলেন, ‘পুরোপুরি ভারতীয় শিল্পের অ-বাস্তব (নন রিয়েলিস্টিক) ধারার অনুসারী’। আমি জানিনা নির্মাতারা গান সম্পর্কে এভাবে ভাবেন কিনা। ব্যক্তিগতভাবে সিনেমার সারবস্তুর বিরুদ্ধে না গেলে, গানে আমার আপত্তি নেই। এবং নন্দনতাত্ত্বিক দৃষ্টিভঙ্গী থেকেও আমার একই মত।

আরেকটি অদ্ভুত রীতি রয়েছে। সিনেমায় যেই গান গাওয়া শুরু করুক তার কণ্ঠে শোনা যায় ডজনখানেক জনপ্রিয় শিল্পীর মধ্যে কোন একজনের কণ্ঠ, যার সম্পকর্ রয়েছে প্লেব্যাক বাজারের সঙ্গে। কখনো কখনো, হয়তো একে দুঘর্টনাই বলা চলে যে যিনি সংলাপ বলছেন তার সঙ্গে গানের কণ্ঠ মিলে যায়। যদিও তা আশা করা হয় না। অনভ্যস্ত কণ্ঠে ধ্বণিমুদ্রার এহেন পরিবর্তন বজ্রপাতের মতই আকস্মিক। কিন্তু দশর্কদরা যদি তাদের প্রিয় প্লেব্যাক শিল্পীর কণ্ঠ শুনতে না পায় সেটাই তাদের জন্য বজ্রপাতসম।

বিস্ময়কর ব্যাপার হল এই গানগুলোর চিত্রায়ণে (যাকে বলা হয় ‘পিকচারাইজেশন’) কী পরিমাণ মাথা খাটানো হয়! জ্বি, কেবল নাচ নয় গানের বেলাতেও। নাচ তো যাই হোক, বিভিন্ন ধরনের গতিময়তা, ক্যামেরার ব্যবহার আর সম্পাদনায় তুলনামূলকভাবে আরামেই তা নিয়ন্ত্রণ করা যায়। গানের বেলাতেই হয় সমস্যা। শিল্পীর এক গাছের ডাল থেকে আরেক গাছের ডাল, এক জানালা থেকে আরেক জানালায় দোলা. পথে একটি স্তম্ভকে জড়িয়ে ধরার দিন শেষ। গানগুলো এখন নৃত্য-পরিচালনার অধীন। একটি গানের প্রতিটি লাইন ভিন্ন দৃশ্যপটে চিত্রায়ণও আজকাল অপ্রচলিত নয়। ভাববেন না আমি ঠাট্টা করছি, এটা একটা সাহসী উদ্ভাবন, পুরোপুরি সিনেমাচিত এবং বাকি সিনেমার ধরনের সঙ্গে সংগতিপূণর্ হলে একদমই বৈধ। আমি বলছিনা যে পুরো সিনেমাই কোরিওগ্র্যাফ করতে হবে তবে তাতে অব্যাহত অ-বাস্তবতার ছায়া থাকা উচিৎ এবং এমনভাবে সিনেমাটির এগুনো উচিৎ যাতে গানগুলো হোঁচট না খায়।

পরিশেষে, আমি গীতিকার এবং সুরকারদের (প্রায়শই দুজনের একটি দল) দৃষ্টি আকষর্ণ করতে চাই। আমার ছেলের অব্যাহত আগ্রহের কারণে বছরের পর বছর ধরে হিন্দি সিনেমার গানের উন্নয়ন পযর্বেক্ষণ করেছি আমি। এসব গানে উদ্ভাবনী শক্তির প্রয়োগ আমাকে ক্রমাগত বিস্মিত করে আসছে। এসব গানের কাব্যগুণ দুবর্ল কিন্তু কয়টা গানই বা কবিতা হিসেবে ভালো? সত্যি বলতে ভালো গীতের বৈশিষ্ট্যই হচ্ছে তা মহৎ কাব্য হবে না কারণ একটি ভালো কবিতার নিজস্ব সাঙ্গীতিক বৈশিষ্ট্য থাকে। আসল খেলাটা সুর আর অর্ক্রেস্ট্রেশনের। সুরের ক্ষেত্রে সব সঙ্গীত রীতিরই সম্মিলন ঘটানো হয় - ধ্রুপদী, লোকজ, নিগ্রো, গ্রীক, পাঞ্জাবী, চা-চা অথবা পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোন রীতি। আর অর্ক্রেস্ট্রেশনে বিভিন্ন যন্ত্রের উদ্ধত আর তেজী ব্যবহার - এতই ভিন্ন যা কল্পনাকেও হার মানায় এবং আর এতে সুরের যে রং আর বৈচিত্র ফুটে ওঠে তা প্রশংসার দাবিদার। সবচেয়ে বড় কথা হচ্ছে সবকিছু মিলে সঙ্গীত হয়ে ওঠে যেটা বেশিরভাগ আধুনিক বাংলা গানের বেলায় খাটে। টানা সরবরাহের চাপে সম্ভবত মাঝে মাঝে ‘অনুকরণ’ এর ঘটনা ঘটে। তবে সেই সুরকারের প্রতি রাগের চেয়ে শ্রদ্ধাই বেশি হয় যিনি মোৎজার্টের সেরা সিম্ফনিকে আশ্রয় করে একটি 'ফিল্মি গীত’ তৈরি করেন এবং সেটি আবার বিশ্বাসযোগ্যও হয়।