সেলুলয়েডের শ্রমিককথন
রূপালি পর্দায় শ্রমিকজীবনের নানা দ্বন্দ-সংঘাত উঠে এসেছে বারবারই ২০১২ সালে মার্কিন পাক্ষিক ফোর্বস সেরা দশ শ্রমিকজীবননিভর্র সিনেমার একটি তালিকা প্রকাশ করে যদিও এধরণের কোনও তালিকাই সম্পূর্ণতা দাবি করতে পারে না, মে দিবসে গ্লিটজে পাঠকদের আগ্রহ জাগাতে পারে তালিকাটি।
১০. গাং হো!
আশির দশকের এই কমেডি মুভির গল্প এগিয়েছে একটি শ্রমিক ইউনিয়নকে ঘিরে যারা জাপানি এক প্রতিষ্ঠানের অধিগ্রহণের হাত থেকে নিজেদের কারখানাকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠে। অনেক সমালোচকের মতে এই সিনেমায় মার্কিন অভিনেতা মাইকেল কিটন কমেডি ঘরানায় ক্যারিয়ারের সেরা নৈপুণ্য দেখিয়েছেন। পূর্বর্ আর পশ্চিমের রেষারেষির গল্প নিয়ে রন হাওয়ার্ডের তৈরী এই সিনেমা এতোটাই প্রভাব ফেলেছিল সে সময়ের শ্রমবাজারে, যে টয়োটা (জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান) ‘গাং হো’ সিনেমার উদাহারণ টেনেই তাদের কর্মকর্তাদের বোঝাতো, যুক্তরাষ্ট্রে ব্যবসা করতে গেলে কী কী করা উচিৎ নয়।
কানাডীয় নির্মাতা আবি লুইসের এই তথ্যচিত্রে উঠে এসেছে আর্জেন্টিনার প্রত্যন্ত অঞ্চলের একদল শ্রমিকের ভাগ্য বদলের গল্প। দেশটির পাতাগোনিয়া অঞ্চলের এই শ্রমিকেরা কাজ করতেন একটি সিরামিকের কারখানায়। কারখানাটি বন্ধ হয়ে গেলে হঠাৎ করেই কর্মহীন হয়ে পড়েন তারা। কিন্তু বেকার বসে না থেকে মালিকপক্ষের কাছ থেকেই উদ্ধার করেন নিজেদের কাজের জায়গা এভাবেই ঘুরে যায় তাদের ভাগ্যের চাকা। অর্থনৈতিক মন্দার সময়ে শ্রমিকদের এই ঘুড়ে দাঁড়ানোর গল্প অনুপ্রেরণাদায়ক।
আশির দশকের আরেক কমেডি সিনেমার কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন তিন নারী সহকমর্ী, যারা তাদের ধূর্ত, অসৎ এবং নারী-লোলুপ উধ্বর্তনকে ‘উচিৎ শিক্ষা’ দেওয়ার মিশনে নেমে পড়েন। অনেকটা নব্বইয়ের দশকের বাংলা সিনেমা ‘পালাবি কোথায়’-এর মতো; যেখানে শাবানা, সুবর্ণা মোস্তফা আর চম্পার হাতে নাকাল হতে হয়েছিল উচ্চপদস্থ কর্মকর্তর্া হুমায়ূন ফরিদীকে। প্রধান তিন নারীর ভূমিকায় অভিনয় করেছেন জেইন ফন্ডা, লিলি টমলিন আর ডলি পার্নের মতো সেই সময়ের হলিউড তারকারা। আর তাদের বসের ভূমিকায় ছিলেন ড্যাবনে কোলম্যান।
‘ফারেনহাইট ৯/১১’ নির্মাতা মাইকেল মুরের প্রথম তথ্যচিত্র ছিল এটি। আর প্রথমবারেই মার্কিন অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মোটরসের তৎকালীন প্রধান নির্বাহী রজার স্মিথের মুখোশ খুলে দিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। তথ্যচিত্রটিতে মুর দেখিয়েছিলেন, তার নিজের শহর মিশিগানের ফ্লিন্টে কিভাবে স্মিথের একক সিদ্ধান্তে বন্ধ হয়ে যায় জিএমের অনেকগুলো কারখানা বেকার হয়ে যান সেখানকার ত্রিশ হাজারেরও বেশি কর্মচারী। কর্মসংস্থান হারিয়ে শ্রমিক পরিবারগুলো নিদারুণ দারিদ্রের মুখে পড়ে শহরে বেড়ে যায় অপরাধীর সংখ্যা।
তথ্যচিত্রটি এখন সংরক্ষিত আছে যুক্তরাষ্ট্রের জাতীয় ফিল্ম রেজিস্ট্রিতে। লাইব্রেরি অফ কংগ্রেস ‘রজার অ্যান্ড মি’কে চিহ্নিত করেছে ‘ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং নান্দনিকতার দিক থেকে গুরুত্বপূর্ণ’ হিসেবে।
তিনবার অস্কার জেতা অভিনেত্রী মেরিল স্ট্রিপের শুরুর দিকের সিনেমা ‘সিল্কউড’; যেখানে তিনি অভিনয় করেছে মার্কিন লেবার ইউনিয়ন সদস্য ক্যারেন সিল্কউডের ভূমিকায়। সিল্কউড কাজ করতেন ওকলাহোমার এক প্লুটোনিয়াম কারখানায় অল্পদিনের মধ্যেই তিনি আবিষ্কার করেন তেজষ্ক্রিয়তা থেকে শ্রমিকদের নিরাপদ রাখার কোন ব্যবস্থা সেখানে নেই। এক পর্যায়ে নিরাপদ কাজের পরিবেশের জন্য আন্দোলনে নামতে শ্রমিকদের সংগঠিত করতে শুরু করেন তিনি।
সিল্কউড মারা যান এক রহস্যময় গাড়ি দুর্ঘটনায়। মৃত্যুর দিনই নিউ ইয়র্ক টাইমসের এক সাংবাদিকের হাতে কারখানাটির অনিরাপদ পরিবেশের তথ্য প্রমানসহ সাক্ষাৎকার দেওয়ার কথা ছিল তার।
অস্কারজয়ী নির্মাতা মাইক নিকলসের সিনেমাটিকে স্ট্রিপসের ক্যারিয়ারে অন্যতম কাজগুলোর একটি বলা হয়ে থাকে।
জন স্টেইনবেকের কালজয়ী উপন্যাস ‘দ্য গ্রেইপস অফ র্য্যাথ' আশ্রয় করে গান, কবিতা, মঞ্চনাটক সবই হয়েছে। তবে চল্লিশের দশকের এই সিনেমাটি বিশেষ কৃতিত্বের দাবি রাখে চারবার অস্কার জেতা নির্মাতা জন ফোর্ড যদিও তার ওয়েস্টানর্ সিনেমার জন্যই বেশি পরিচিত, ত্রিশের দশকে যুক্তরাষ্ট্রের মহামন্দায় ফ্লোরিডার কৃষকদের শ্রমিক হয়ে ওঠার গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটিকে তার সেরা কাজগুলোর একটি বলে ধরা হয়।
মন্দায় সব হারানো এক কৃষক পরিবারের ওকলাহোমা থেকে ক্যালিফোর্নিয়ায় অভিবাসন এবং মানবেতর পরিবেশ সত্ত্বেও শ্রমিকের কাজ করে যাওয়া নিয়েই এগিয়েছে সিনেমার কাহিনী। মার্কিন ‘গ্রেট ডিপ্রেশনের’ দলিল হিসেবে গণ্য করা হয় এই ফিল্মকে।
১৯৭৬ সালের অস্কারজয়ী এই তথ্যচিত্রটিকে যুক্তরাষ্ট্রের শ্রমিক অধিকার এবং নিরাপদ কাজের পরিবেশের আন্দোলন নিয়ে সবচেয়ে প্রভাব ফেলা কাজগুলোর একটি হিসেবে ধরা।
শ্রমিক অধিকার নিয়ে একসময় সরাসরি কাজ করা নির্মাতা বারবারা কপলের প্রথম কাজ ‘হারলান কাউন্টি, ইইএসএ’। একশ তিন মিনিটের এই তথ্যচিত্রে তিনি তুলে ধরেছেন বঞ্চনা আর নিষ্ঠুরতার শিকার কয়লা শ্রমিকদের কথা, যারা একসময় গর্জে ওঠে প্রতিবাদে। কেনটাকির হারলান কাউন্টির ডিউক পাওয়ার কোম্পনির ১৮০ জন কয়লা-শ্রমিক এবং তাদের পরিবারের সংগ্রাম, ক্ষতিপূরণের জন্য অপেক্ষা আর একটু ভালোভাবে বাঁচতে চাওয়ার আকাঙ্ক্ষা- এ সব নিয়েই এই তথ্যচিত্র।
সময় ১৯২০ , স্থান পশ্চিম ভার্জিনিয়ার মেইটওয়ান নামের এক শহর। এখানেই কয়লা-শ্রমিকদের অসন্তোষ একসময় রূপ নেয় ‘ব্যাটেল অফ মেইটওয়ান’ নামের রক্তক্ষয়ী এক সংগ্রামে। ছয় দশক পরে এই ঘটনাকে উপজীব্য করেই নির্মিত হয় ড্রামা ফিল্ম ‘মেইটওয়ান’।
জন সেইলস পরিচালিত এই সিনেমার সিনেমাটোগ্রাফি, চিত্রনাট্য এবং অস্কারজয়ী অভিনেতা ক্রিস কুপারের অভিনয় প্রশংসিত হয়েছে।
সত্তরের দশকে গার্মেন্টস কমর্ী থেকে ইউনিয়ন সংগঠক এবং আন্দোলনের নেতা বনে যাওয়া ক্রিস্টাল লি সুটনের জীবন থেকে অনুপ্রাণিত হয়েই ১৯৭৯ সালে মার্ন রিট তৈরি করেন ‘নরমা রে’ সিনেমাটি।
চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করে স্যালি ফিল্ড জিতে নেন তার প্রথম অস্কার। ৪৫ লাখ ডলার বাজেটের ওই সিনেমা সেবছর ব্যাবসাও করেছিল দারুণ। সবমিলিয়ে ২২ কোটি ডলারের বেশি ব্যবসা করা সিনেমাটি সমালোচক, দর্শক- দুই মহলেই সমান গ্রহণযোগ্যতা অর্জন করে।
তালিকায় সবার ওপরে থাকা সিনেমাটি ফরাসি। ফরাসি লেখক এমিল জোলার একই নামের উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে নির্বাক যুগেও তৈর হয় একটি চলচ্চিত্র। এরপর সবাক চলচ্চিত্রের স্বর্, অর্াৎ ষাটের দশকে আবারো নির্ীত হয় সিনেমাটি।
দুই সিনেমারই প্রেক্ষাপট ১৮ শতকের ফ্রান্স। যেসময়টাতে ছবি আর কবিতার দেশের মানুষেরা নড়েচড়ে বসেছিল কয়লা-শ্রমিকদের আন্দোলনে। বরাবরের মতোই ওই আন্দোলনেরে উপরেও চালানো হয় শাসকগোষ্ঠির বুল-ডোজার; তবে শেষ পর্ন্ত লড়াইয়ে জয় হয় শ্রমিকদেরই।
