২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গানস এন রোজেসের নয়া অ্যালবাম!

নতুন অ্যালবামের জন্য আবারও দেড় দশক অপেক্ষা করতে হবে না গানস এন রোজেস (জিএনআর) ভক্তদের।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2014, 06:15 PM

Updated : 13 Oct 2022, 12:02 PM

ব্যান্ডের দুই গিটারিস্টের বক্তব্য অনুযায়ী, নতুন গানের কম্পোজিশন নিয়ে কাজ করছেন ব্যান্ডটির সদস্যরা।

২০১৫ সালেই বাজারে আসতে পারে ব্যান্ডটির নতুন অ্যালবাম।

বিলবোর্ড ডটকম জানিয়েছে, রিভলবার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের রেড কার্পেটে, নতুন গানের কম্পোজিশন নিয়ে কাজ করছেন বলে নিশ্চিত করেন জিএনআরের দুই গিটারিস্ট রিচার্ড ফোরটাস এবং ডিজে আশবা। 

“অনেক কিছু নিয়ে কাজ করছি আমরা। আশা করছি খুব শিগগিরই আমরা নতুন কিছু দিতে পারব ভক্তদের, হয়ত আগামী বছরেই।” এমনটাই বলেছেন ফোরটাস।

ব্যান্ডের সদস্যরা নিজেদের হোম স্টুডিওতে রেকর্ডিং করছেন, আর একে অন্যের সঙ্গে আদান-প্রদানও করছেন বলে যোগ করেন আশবা।  

জিএনআরের সর্বশেষ অ্যালবাম ‘চাইনিজ ডেমোক্রেসি’ বাজারে এসেছিল ২০০৮ সালে। অ্যালবামটির জন্য ভক্তদের অপেক্ষা করতে হয়েছিল দীর্ঘ ১৫ বছর। ফোরটাস আর আশবার কথামতো ব্যান্ডের অ্যালবাম আগামী বছর, অর্থাৎ ২০১৫ সালে মুক্তি পেলে দেড় দশকের বদলে এবারের অপেক্ষাটা হবে ৬ বছরের। জিএনআরের ভক্তদের জন্য ‘সুখবর’ বৈকি!