২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেভিন স্পেসির ‘লুঙ্গি ড্যান্স

রাতটা যদিও ছিল হিন্দি সিনেমার তারাদের, তবে যুক্তরাষ্ট্রের আকাশে জ্বলে উঠলেন মার্কিন নক্ষত্র কেভিন স্পেসি।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সেঁজুতি শোণিমা নদী

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2014, 07:28 PM

Updated : 13 Oct 2022, 12:02 PM

আইফা অ্যাওয়ার্ডসে লুঙ্গি পরে হিন্দি গানের সঙ্গে নেচে এখন লাইমলাইটে অস্কারজয়ী এই অভিনেতা। অভিনেত্রী দিপিকা পাড়ুকোনের সঙ্গে মঞ্চে পা মিলিয়েছেন সমান তালে।

মঞ্চে তখন উপস্থাপকের দায়িত্বে হিন্দি সিনেমার দুই তরুণ অভিনেতা ফারহান আখতার এবং শাহিদ কাপুর। তাদের আমন্ত্রণেই মঞ্চে উঠে আসেন স্পেসি। ফারহান-শাহিদের অনুরোধে হিন্দি গানের তালে নাচতেও রাজি হয়ে যান ৫৪ বছর বয়সী এই অভিনেতা।

দিপিকা পাড়ুকোনের সহায়তায় তামিল কায়দায় লুঙ্গিও পরে ফেলেন স্পেসি। তারপরই বেজে ওঠে ‘চেন্নাই এক্সপ্রেস’-এর গান ‘লুঙ্গি ড্যান্স। মূল গানে শাহরুখ খানের সঙ্গে তাল মেলালেও আইফার আসরে স্পেসিকে নিয়েই নাচতে শুরু করেন দিপিকা।

“আইফায় এসে বলিউডি তারকাদের পারফর্মেন্স দেখতে পেরে দারুন লাগছে।”- নিজের অনুভ’তি এভাবেই ব্যক্ত করা স্পেসি কেবল নেচেই খান্ত হননি, ভারতীয় তারকাদের সঙ্গে তুলেছেন সেলফিও। যোগাযোগমাধ্যমগুলোতে সেইসব সেলফি এরই মধ্যে ঝড় তুলেছে ।

শুরুটা মঞ্চ দিয়ে হলেও গত কয়েক দশক ধরে পুরোপুরি সিনেমার লোক বনে যাওয়া কেভিন স্পেসি অভিনেতা হিসেবে তার জাত চিনিয়েছিলেন নব্বইয়ের দশকেই। ১৯৯৫ সালের সিনেমা ‘দ্য ইউজুয়াল সাসপেক্ট’-এ অভিনয় করে পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার অস্কার ঘরে নিয়ে গিয়েছিলেন তিনি। পরবর্তীতে স্যাম মেন্দেজের ‘আমেরিকান বিউটি’তে অভিনয় করে জিতে নেন সেরা অভিনেতার অস্কার।

স্পেসি এই মুহুর্তে ব্যস্ত সময় কাটাচ্ছেন টিভি সিরিজ ‘হাউজ অফ কার্ডস’-নিয়ে। ২০১৩ সালে শুরু হওয়া এই সিরিজের দুই সিজন শেষ হয়েছে এরমধ্যেই, কাজ করছেন তৃতীয় কিস্তির শুটিং-এ।