২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ধীরে বোলাও গাড়ী’

ভাওয়াইয়া সংগীতজ্ঞ মহেশচন্দ্র রায়ের গান নিয়ে অ্যালবাম ‘ধীরে বোলাও গাড়ী’ প্রকাশিত হয়েছে সম্প্রতি। অ্যালবামের কণ্ঠশিল্পী মোহম্মদ এরফান হোসেন।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2014, 04:45 PM

Updated : 13 Oct 2022, 12:02 PM

এরফান গ্লিটজকে বলেন, “মূলত গবেষণা কাজের অংশ হিসেবে মহেশচন্দ্র রায়ের গানগুলোতে কণ্ঠ দিয়েছি। উত্তরবঙ্গের লোকসংগীতের ঐশ্বর্য্য সম্পর্কে ধারণা দেওয়া এবং পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণের উদ্দেশ্যে অ্যালবাম প্রকাশ করা হয়েছে।”

‘ধীরে বোলাও গাড়ী’ অ্যালবামে ‘কোন বিদেশী বাবরীয়ালা’, ‘ই বান্ধা চিত মোর’, ‘ধীরে বোলাও গাড়িরে গাড়ীয়াল’, ‘কানিচাত গাড়ুচু আকাশী আকালী’, ‘আগিনা সান্টোং মুই আগোলে দিগলে’ ইত্যাদি শিরোনামে মোট দশটি গান রয়েছে।

অ্যালবামের সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ নাসের বাবু। অ্যালবামের জন্য যন্ত্র বাজিয়েছেন মিলন ভট্টাচার্য্য, মোহম্মদ মনিরুজ্জামান, মোহম্মদ নুরুজ্জামান বাদশা, রতন কুমার রায় এবং ফুয়াদ নাসের বাবু।

অ্যালবামটি প্রকাশ করেছে উত্তরবঙ্গের গান চর্চা ও গবেষণা প্রতিষ্ঠান ‘উত্তরের গান’।

মোহম্মদ এরফান হোসেন বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী। তিনি জয়পুরহাট জেলার মেয়েলী গীত সংগ্রহ ও স্বরলিপি এবং মহেশচন্দ্র রায়ের গানের স্বরলিপি তৈরী করছেন। সেই সঙ্গে মহেশচন্দ্রের রায়ে জীবন ও কর্ম নিয়ে গবেষণা কর্মে জড়িত আছেন পাঁচ বছর ধরে। ‘ধীরে বোলাও গাড়ী’ তার প্রথম অ্যালবাম।

এরফান আরও জানান, এবার জয়পুরহাটের মেয়েলি গীত ও একেএম আবদুল আজিজের লোকসংগীত নিয়ে অ্যালবাম প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন।

উপমহাদেশের ভাওয়াইয়া গানের ধারায় শিল্পী মহেশচন্দ্র রায়ের অবদান স্বীকৃত। ১৯৯৩ সালে, ৭৫ বছর বয়সে তিনি মারা যান।