২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দার কুমার গ্রেফতার

শুক্রবার রাতে মুম্বাইয়ের ভারসোভা পুলিশ গ্রেফতার করে ভারতীয় অভিনেতা ইন্দার কুমারকে। ২৩ বছর বয়সী এক মডেল ও অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় তাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

নিউজডেস্ক, ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2014, 06:47 PM

Updated : 25 Apr 2022, 04:06 PM

পুলিশের এক সিনিয়র কর্মকর্তা জানান, অভিযোগকারীর দাবি, সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ করে দেওয়ার লোভ দেখিয়ে মুম্বাইয়ের আন্ধেরি এলাকায় নিজ বাসায় তিনদিনে দুবার তাকে ধর্ষণ করেন ইন্দার কুমার।

শুক্রবার গভীর রাতে গ্রেফতার হওয়া ইন্দার কুমারকে ৩০ এপ্রিল পর্যন্ত পুলিশের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন মুম্বাইয়ের এক ম্যাজিস্ট্রেট।

৪১ বছর বয়সী ইন্দার কুমার ওয়ান্টেড, খিলাড়িও কা খিলাড়ি, ঘুংঘাটসহ বেশকিছু হিন্দি সিনেমায় অভিনয় করেছেন।