২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লরেন্সের বাগদান?

অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্সের অনামিকায় চোখে পড়ছে নতুন এক আংটি।

জেনিফার ডি প্যারিস

ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2014, 01:39 PM

Updated : 25 Apr 2022, 04:06 PM

হলিউডে এখন জোর গুঞ্জন-- তবে কি প্রেমিক ব্রিটিশ অভিনেতা নিকোলাস হল্টের সঙ্গে বাগদানের কাজটা সেরেই ফেললেন লরেন্স! 

লন্ডনের এক রেস্তোরাঁয় ২৪ এপ্রিল প্রেমিকের সঙ্গে সময় কাটান লরেন্স। সেখানেই পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন লরেন্স-হল্ট জুটি। ক্যামেরা চোখ এড়াতে পারেনি ২৩ বছর বয়সী অভিনেত্রীর বাম হাতের অনামিকায় নীলকান্তমণির আংটি।  

তবে লরেন্সের এক বন্ধু হলিউড লাইফকে জানায়, এটি বাগদানের আংটি নয়। বরং আংটিটি লরেন্সের পছন্দ হয়েছে বলেই পরেছেন তিনি।  

২০১১ সাল থেকে ব্রিটিশ অভিনেতা হল্টের সঙ্গে প্রেম করছেন লরেন্স। তাদের পরিচয় হয় ‘দ্য এক্স মেন: ফার্স্ট ক্লাস’ সিনেমার সেটে। 

দুবছর প্রেমের পর ২০১৩ সালের শুরুতে সম্পর্কের ইতি টেনেছিলেন এই জুটি, তবে ছয়মাস পর আবারও জোড়া লাগে সম্পর্কের।  

২০০৬ সালে লরেন্সের অভিনয় জীবনের শুরু। এরই মধ্যে জিতেছেন অস্কার, গোল্ডেন গ্লোব এবং বাফটাসহ অনেক অ্যাওয়ার্ডস। 

ওদিকে ২৪ বছর বয়সী অভিনেতা নিকোলাস হল্ট ক্যারিয়ার শুরু করেন ১৯৯৬ সালে। চলতি বছর লরেন্সের সঙ্গে তাকে দেখা যাবে ‘দ্য এক্স মেন: ডেইজ অফ দ্য ফিউচার পাস্ট’ সিনেমায়, যা মুক্তি পাবে ২৩ মে।