২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিয়াঙ্কার নতুন সিঙ্গেল

মুক্তি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই আইটিউনস ইন্ডিয়ার টপচার্টে তিন নম্বর স্থানটি দখল করে নিয়েছে ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার নতুন সিঙ্গেল। ‘আই কান্ট মেইক ইউ লাভ মি’ নামের ট্র্যাকটি প্রিয়াঙ্কার গাওয়া তৃতীয় গান।

জেনিফার ডি প্যারিস

আইএএনএস/

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2014, 04:04 PM

Updated : 25 Apr 2022, 04:06 PM

২২ এপ্রিল গানটি প্রকাশ করেন প্রিয়াঙ্কা।

মার্কিন ব্লুজ গায়িকা বনি রেইটের গাওয়া ‘আই কান্ট মেইক ইউ লাভ মি’-র (১৯৯১) নতুন সংস্করণ প্রিয়াঙ্কার এই গানটি। রেইটের এই ব্যালাডটি রোলিং স্টোন ম্যাগাজিনের সর্বকালের সেরা ৫০০ গানের তালিকায় স্থান পেয়েছে। 

গানটি উদ্বোধনের দিন প্রিয়াঙ্কা বলেন, “আমার গাওয়া ‘আই কান্ট মেইক ইউ লাভ মি’ অনেকটাই আলাদা হবে। কারণ মূল গানটি ছিল ব্যালাড ধাঁচের, আর এই গানটিতে আমরা নাচের সুর ব্যবহার করেছি। খুব শীঘ্রই বের হবে এর ভিডিও।”

প্রিয়াঙ্কা হালের একমাত্র বলিউডি অভিনেত্রী, যিনি অভিনয়ের পাশাপাশি গায়িকা হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছেন।

২০১২ সালে মুক্তি পায় প্রিয়াঙ্কার প্রথম সিঙ্গেল ‘ইন মাই সিটি’, যেখানে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছিল মার্কিন র্যা পার উইল আই অ্যাম।

২০১৩ সালে প্রিয়াঙ্কা প্রকাশ করেন র্যা পার পিটবুলের সঙ্গে গাওয়া ‘এক্সটিক’।

প্রিয়াঙ্কার গাওয়া গানগুলো মূলত ‘ড্যান্স-পপ’ ধাঁচের হয়ে থাকে।