২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিষেক-ঐশ্বরিয়ার সাত বছর

অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাই বচ্চনের বিয়ের সাত বছর পূর্তি হয়েছে রোববার।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2014, 02:07 PM

Updated : 01 Sep 2026, 12:49 PM

২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসেন অভিষেক এবং ঐশ্বরিয়া। সাত বছরের বিবাহিত জীবনে তাদের কোলজুড়ে এসেছে শিশুকন্যা আরাধিয়া, যার বয়স এখন ৩ বছর।

২০০৬ সালে ‘ধুম টু’ সিনেমার শুটিং করতে গিয়ে অভিষেকের সঙ্গে ঘনিষ্ঠতা হয় ঐশ্বরিয়ার। এর আগে ‘ধাই আকশার প্রেম কে’ এবং ‘কুছ না কাহো’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন এই জুটি।

তখনকার বলিউডি পত্রিকাগুলোর খবর অনুযায়ী, ২০০৭ সালে ‘গুরু’ সিনেমার শুটিং করার সময় ঐশ্বরিয়াকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন অভিষেক। এর পরপরই ঐশ্বরিয়ার সঙ্গে বাগদানের ঘোষণা দেন তিনি, যা পরবর্তীতে নিশ্চিত করেন বাবা অমিতাভ বচ্চন।

সে বছর ২০ এপ্রিল বচ্চন পরিবারের নিজ বাড়ি ‘প্রতী¶া’তে কড়া গোপনীয়তার সঙ্গে সম্পন্ন হয়েছিল তাদের বিয়ের অনুষ্ঠান।

৪০ বছর বয়সী ঐশ্বরিয়া এর আগে প্রেম করেছেন অভিনেতা সালমান খানের সঙ্গে। ১৯৯৯ সালে ‘হাম দিল দে চুকে সানাম’ সিনেমায় অভিনয়ের সময় সালমানের সঙ্গে পরিচয় হয় তার। এরপর ২০০১ সালে সম্পর্ক ভাঙে এই জুটির।

ওদিকে ২০০২ সালে অমিতাভের ৬০তম জন্মদিনে অভিনেত্রী কারিশমা কাপুরের সঙ্গে অভিষেকের বাগদানের ঘোষণা দেওয়া হয়। এক বছর পর ভেঙে যায় তাদের সম্পর্ক।

বিয়ের পর থেকে শ্বশুর অমিতাভ এবং শাশুড়ি জয়ার সঙ্গে ‘প্রতী¶া’তেই বসবাস করছেন ঐশ্বরিয়া। তবে ২০১৩ সালে গুঞ্জন ওঠে, আলাদা বাড়িতে নিজের পরিবার নিয়ে বসত গড়তে চাইছেন তিনি।

কিন্তু পরবর্তীতে টুইটারের মাধ্যমে ¯^ামী অভিষেক জানান, এই খবর গুঞ্জন ছাড়া আর কিছুই নয়।

বিয়ের পরও সিনেমায় নিয়মিত ছিলেন ঐশ্বরিয়া। ¯^ামী অভিষেকের সঙ্গে অভিনয় করেছেন ‘রাভানা’ এবং ‘সরকার রাজ’-এ।

তবে ২০১১ সালে প্রথম সন্তান আরাধিয়ার জন্মের পর কাজে বিরতি নেন তিনি।

এদিকে স¤প্রতি জানা গেছে, নির্মাতা মনি রতœমের নতুন সিনেমায় অভিনয় করছেন তিনি। এই সিনেমাটি মুক্তি পাবে ২০১৫ সালে।

ঐশ্বরিয়ার আগামী হিন্দি সিনেমার মধ্যে রয়েছে ‘হ্যাপি অ্যানিভারসারি’। এখানে তার সঙ্গে দেখা যাবে ¯^ামী অভিষেককে। আরও থাকতে পারেন অভিনেত্রী সুস্মিতা সেন।

অন্যদিকে ‘ধুম থ্রি’-র পর অভিষেক কাজ করেছেন নতুন সিনেমা ‘হ্যাপি নিউ ইয়ার’-এ, যেখানে তার সঙ্গে দেখা যাবে শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনকে। চলতি বছর মুক্তি পাবে তার সিনেমা ‘হাউজফুল থ্রি’।