ছায়ানটের বর্ষবরণ
প্রতি বছরের মতো ১৪২১ বঙ্গাব্দের প্রথম সূর্যোদয়ে নতুন বছরকে স্বাগত জানাতে রমনার বটমূলে ছায়ানটের আয়োজন শুরু হবে ভোর সোয়া ছটায়।
রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ, বঙ্গাব্দ ১৪২০ (২০১৪ খ্রিস্টাব্দ)। ছবি: আসাদুজ্জামান প্রামাণিক। রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ, বঙ্গাব্দ ১৪২০ (২০১৪ খ্রিস্টাব্দ)। ছবি: আসাদুজ্জামান প্রামাণিক।

এবারের বর্ষবরণ অনুষ্ঠানের বিষয় ‘সম্প্রীতি ও স্বদেশ’।
সরোদে আহীর-ভৈরব সুরের আলাপ দিয়ে শুরু হবে অনুষ্ঠান। সমবেত ও একক গান পরিবেশনের পাশাপাশি রয়েছে যন্ত্রবাদন ও আলাপচারিতা।
অনুষ্ঠানে ছায়ানট সংগীতবিদ্যায়তনের শিক্ষার্থী-শিক্ষক-শিল্পীদের পাশাপাশি অংশ নিচ্ছেন অতিথি শিল্পীরা।
অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।
পাকিস্তানি শাসসামলে প্রতিকূল পরিবেশে বাঙালির আপন সত্তা ও সংস্কৃতিকে প্রতিষ্ঠা করার মানসে রমনার বটমূলে ১৯৬৭ সালে প্রথম ‘বর্ষবরণ’ অনুষ্ঠান আয়োজন করে ছায়ানট। তারপর থেকে প্রতিবছর ছায়ানটের এ আয়োজন জাতীয় পর্যায়ে বর্ষবরণের প্রধান অনুষ্ঠানে পরিণত হয়েছে।