২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাবা হতে চান ব্র্যান্ড

প্রেমিকা জেমিমা খানের সঙ্গে গাঁটছড়া বেঁধে নিজের পরিবার গঠন করতে চান হলিউডি অভিনেতা রাসেল ব্র্যান্ড।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2014, 07:08 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের খবর অনুযায়ী, সাবেক ক্রিকেটার ইমরান খানের সঙ্গে তিন ছেলে রয়েছেন ৩৮ বছর বয়সী জেমিমার।

২০১৩ সাল থেকে অভিনেতা রাসেল ব্র্যান্ডের সঙ্গে প্রেম করছেন ব্রিটিশ এই সাংবাদিক।

এক সূত্র জানিয়েছে, বাবা হওয়াই এখন রাসেলের একমাত্র ইচ্ছা। তারা বিয়ের করার কথাও ভাবছেন। তবে জেমিমার সন্তানদের বাবা হওয়াই রাসেলের প্রধান ইচ্ছা।

৩৮ বছর বয়সী ব্রিটিশ কৌতুকাভিনেতা রাসেল ব্র্যান্ড এর আগে বিয়ে করেছিলেন গায়িকা কেটি পেরিকে। কিন্তু দুই বছরের মধ্যে বিচ্ছেদ ঘটে তাদের।

জেমিমা খানের পৈতৃকসূত্রে নাম ছিল জেমিমা মারসেল গোল্ডস্মিথ, পাকিস্তানি ক্রিকেটার ইমরান খানকে ১৯৯৫ সালে বিয়ে করেন জেমিমা।

২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়, কিন্তু বিচ্ছেদের পরেও বিশ্বব্যাপী জেমিমা খান হিসেবেই পরিচিত তিনি। এরপর বেশ কিছুদিন হলিউডি অভিনেতা হিউ গ্রান্টের সঙ্গে প্রেম করেছেন জেমিমা।