২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্যাপারের বসন্তকালীন অধিবেশন

শাস্ত্রীয়সংগীতের সংগঠন লক্ষ্যাপার আয়োজিত ‘বসন্তকালীন অধিবেশন’ নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে শুরু হচ্ছে শুক্রবার সন্ধ্যায়। সংগীত পরিবেশন করবেন সত্যজিত চক্রবর্তী, স্বর্ণময় চক্রবর্তী ও সবুজ আহমেদ। প্রদান করা হবে হারাধন-সুখেন শাস্ত্রীয়সংগীত প্রণোদনা বৃত্তি।

চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2014, 08:09 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

এ বিষয়ে লক্ষ্যাপারের সমন্বয়ক অসিত কুমার গ্লিটজকে জানান, পঞ্চাশোর্ধ কণ্ঠশিল্পী সত্যজিত চক্রবর্তী একজন অগ্রণী সেতারশিল্পী। তিনি দেশ ও বিদেশের নানা অনুষ্ঠানে সেতার পরিবেশন করছেন আশির দশক থেকে।

বৃহত্তর চট্টগ্রাম ও ঢাকার শাস্ত্রীয়সংগীত মহলে স্বর্ণময় চক্রবর্তী শিল্পী, শিক্ষক ও সংগঠক হিসেবে পরিচিত বলে জানান অসিত কুমার। চট্টগ্রামের সদারঙ্গ শাস্ত্রীয়সংগীত সম্মেলন আয়োজনের সঙ্গেও সত্যজিত জড়িত বলে আরও জানান তিনি।

বয়সে তরুন তবলাশিল্পী সবুজ আহমেদ, জন্ম নিয়েছেন নারায়ণগঞ্জের এক সংগীত পরিবারে। তিনি দেশে ও বিদেশে শিল্পীদের সঙ্গে সংগত করার পাশাপাশি একক তবলা পরিবেশনাও করেন।

লক্ষ্যাপার বাৎসরিক কার্যক্রম শুরু করে বসন্ত ঋতুর অনুষ্ঠান দিয়ে। বৈশাখ, বর্ষা ও হেমন্তে তাদের অন্যান্য অধিবেশনগুলো অনুষ্ঠিত হয়।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো বসন্ত অধিবেশন আয়োজন করেছে ২০০৯ সালে প্রতিষ্ঠিত হওয়া লক্ষ্যাপার।

শাস্ত্রীয় সংগীত চর্চাকারীদের উৎসাহিত করতে লক্ষ্যাপার ‘হারাধন-সুখেন শাস্ত্রীয়সংগীত প্রনোদনা ও বৃত্তি’ প্রদান করছে লক্ষ্যাপার। প্রতিযোগিতার মাধ্যমে প্রণোদনা ও বৃত্তির জন্য উপযুক্তদের নির্বাচন করা হয় বাৎসরিক সম্মেলনে। পরবর্তীতে ঋতুভিত্তিক সম্মেলনগুলোতে বৃত্তির অর্থ তুলে দেওয়া হয় নির্বাচিতদের।