২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আই অ্যাম চিপেনডেলস’-এ স্টিলার

মামুলি এক মেল ড্যান্স ক্লাব থেকে শীর্ষ অ্যাডাল্ট এন্টারটেইনমেন্ট শোতে পরিণত হওয়ার সত্যি ঘটনা অবলম্বনে তৈরি সিনেমায় নাকি অভিনয় করতে পারেন বেন স্টিলার। চিপেনডেলস নাইটক্লাবের সেই কাহিনি নিয়েই সিনেমা বানাতে যাচ্ছেন অ্যালান বল।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2014, 09:09 PM

Updated : 25 Apr 2022, 04:00 PM

ভ্যারাইটি ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, ‘আই অ্যাপ চিপেনডেলস’ সিনেমাটিতে অভিনয় নিয়ে এখনও আলোচনা করছেন স্টিলার। চিপনডেলস ক্লাবের পার্টনার এবং কোরিওগ্রাফার নিক ডিনোইয়া চরিত্রে অভিনয় করতে পারেন স্টিলার।

চিপেনডেলস নাইটক্লাবের প্রতিষ্ঠা করেছিলেন পল স্নাইডার এবং সোমেন ‘স্টিভ’ ব্যানার্জি। খুনের অভিযোগে সাজাপ্রাপ্ত কারাদণ্ডের পর ১৯৯৪ সালে কারাগারে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। ব্যানার্জি এবং ক্লাবের আইনজীবী স্টিভ নাহিনের সাহায্য নিয়ে ডান্সট্রুপের শুরুটা করেছিলেন ডিনোইয়া। পরে যা ক্লাবটিকে আন্তর্জাতিক পরিচিতি এনে দেয়।

সিনেমাটির স্ক্রিপ্ট লেখা হয়েছে রডনি শেলডেনর লেখা বইয়ের উপর ভিত্তি করে। প্রযোজনা, পরিচালনা করবেন অ্যালান বল নিজেই।

সর্বশেষ ছবি ‘দ্য সিক্রেট লাইফ অফ ওয়াল্টার মিটি’ নিজেই পরিচালনা করেছিলেন স্টিলার। ‘নাইট অ্যাট দ্য মিউজিয়াম ৩’-এর প্রযোজনার সঙ্গেও জড়িত আছেন তিনি।