শেষ হল গণসংগীত উৎসব
ভারতের পশ্চিমবঙ্গের লোকসংগীত গবেষক ও শিল্পী শুভেন্দু মাইতির একক সংগীতানুষ্ঠানের মাধ্যমে রোববার সন্ধ্যায় শেষ হল উদীচীর তিনদিনব্যাপী ‘সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা ২০১৪’।
‘সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা’ ২০১৪-এর শেষ দিনে শুভেন্দু মাঁইতির একক সংগীতনুষ্ঠান। ছবি: উদীচী। ‘সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা’ ২০১৪-এর শেষ দিনে শুভেন্দু মাঁইতির একক সংগীতনুষ্ঠান। ছবি: উদীচী।
‘সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা’ ২০১৪-এর শেষ দিনে শুভেন্দু মাঁইতির একক সংগীতনুষ্ঠান। ছবি: উদীচী। ‘সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা’ ২০১৪-এর শেষ দিনে শুভেন্দু মাঁইতির একক সংগীতনুষ্ঠান। ছবি: উদীচী।
গণসংগীতের স্বীকৃতির দাবি
শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে রোববার সন্ধ্যা ৭টায় মঞ্চে ওঠেন শুভেন্দু। তিনি পরিবেশনা শুরু করেন ‘অনেক শহর গ্রাম ছাড়িয়ে’ গানের মাধ্যমে। ‘বাঁশরিয়া বাজাও বাঁশি’-সহ আরও ছয়টি গান শোনান তিনি। গানের ফাঁকে পাঠ করেন নিজের লেখা চারটি কবিতা। তিনি তার সংগীতজীবনের বিভিন্ন ঘটনার স্মৃতিচারণও করেন।
তিনি বলেন, “গণসংগীত অনেক আগে থেকেই আমাদের সংস্কৃতির একটি অংশ। তবে হয়তো এ নিয়ে তেমন আলোচনা আগে হয়নি।”
অনুষ্ঠানের শুরুতে শিল্পী ও সংগঠক শুভেন্দুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উদীচীর সাধারণ সম্পাদক প্রবীর সরদার। এরপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সভাপতি কামাল লোহানী এবং শুভেন্দুর জীবনী পাঠ করেন সহসাধারণ সম্পাদক বেলায়েত হোসেন।
ভারতের পূর্ব মেদিনীপুরের নান্দীগ্রামে জন্ম নেওয়া শুভেন্দু মাইতি কৈশোরে গানের ভুবনে পা রাখেন। লোকগানের আকর্ষণে তিনি পশ্চিমবাংলার ১৯ জেলায় পায়ে হেঁটে ঘুরে বেড়ান। ‘ভারতীয় গণনাট্য সংঘ’, ‘পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পীসংঘ’ এবং ‘পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘ’র সঙ্গে জড়িত তিনি।
২০০২ সালে গড়ে তোলেন ‘লালন আকাদেমি’। বেশ কয়েকটি নাটকের দলে কাজ করেছেন সংগীত পরিচালক পদে। পশ্চিমবঙ্গ রাজ্য নাট্য আকাদেমি তাকে দুবার ‘শ্রেষ্ঠ নাট্যসংগীত পরিচালক’ পদক দিয়েছে।
এবারের সফরে শুভেন্দু মাইতি বাংলাদেশে আরও কয়েকদিন থাকবেন। এ সময় বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন।
নিজস্ব কার্যক্রমের অংশ হিসেবে উদীচী তাকে ঢাকার বাইরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে বলে গ্লিটজকে জানান প্রচার বিভাগের সম্পাদক কংকন নাগ।
