২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তনু বিশ্বাসের ‘খড়কুটো’

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক শান্তনু বিশ্বাসের অ্যালবাম ‘খড়কুটো’ প্রকাশিত হলো শনিবার সন্ধ্যায়। এটি তার তৃতীয় অ্যলবাম।

চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2014, 05:39 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধপরবর্তী সময়ে শান্তনু বিশ্বাস বেশ কয়েকটি মিশ্র অ্যালবামের জন্য গান করেন। ‘‌চিরকুট’ নামে তার প্রথম একক অ্যালবাম প্রকাশ হয় ২০০৯ সালে, দ্বিতীয় অ্যালবাম ‘পোস্টম্যান’ প্রকাশিত হয় ২০১১ সালে।

শান্তনু বিশ্বাস গ্লিটজকে বলেন, “অ্যালবাম করার ক্ষেত্রে আমার আপ্রাণ চেষ্টা থাকে, আমি যেন নিজের পাশাপাশি শ্রোতাদের ফাঁকি না দিই। শ্রোতা হচ্ছেন পূজনীয়। তাদের রুচি, গ্রহণক্ষমতা, পছন্দের কথা বিবেচনা করতে হয় অ্যালবামের জন্য গান বাছাইয়ের ক্ষেত্রে।”

‘কী হইল কী হইল’, ‘প্রবঞ্চনা’, ‘বদলে যাচ্ছে’, ‘প্রচারে প্রসার’, ‘খড়কুটো’, ‘ছেলেটি’, ‘গল্পটা’, ‘গানভাঙ্গা ঘরে’, ‘ছাতিম তলা’, ‘বলীখেলা’, ‘নীল দিয়ে বোনা’—ইত্যাদি শিরোনামে ‘খড়কুটো’য় গান রয়েছে ১১টি, সবগুলোর সুর ও কথা শান্তনু বিশ্বাসের। সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার ও সুদীপ্ত সাহা।

অ্যালবামটির মোড়ক উন্মোচন উপলক্ষে রাজধানীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অগ্নিবীণা থেকে প্রকাশিত এ অ্যালবামটির মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন সংগীত শিল্পী ফাতেমা-তুজ-জোহরা, রাশেদ উদ্দিন তপু এবং জি সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়া।