২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইজিসিতে গাইবেন কুমার মারদুর

ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার(আইজিসিসি)-এর গুলশান কেন্দ্রে শনিবার সন্ধ্যায় উচ্চাঙ্গসংগীত পরিবেশন করবেন ভারতীয় শিল্পী কুমার মারদুর। তার সঙ্গে আরও আসছেন রূপশ্রী ভট্টাচার্য এবং সঞ্জয় অধিকারী।

চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2014, 04:44 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

আইজিসিসির নিয়মিত সাপ্তাহিক আয়োজনের অংশ হিসেবে দেড় ঘণ্টার অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

কুমার মারদুর ভারতীয় সংগীত শিক্ষা প্রতিষ্ঠান আইটিসি সংগীত রিসার্চ একাডেমির একজন শিক্ষক। তিনি ভারতীয় উচ্চাঙ্গসংগীতের কর্নাটকি পদ্ধতিতে তালিম পেয়েছেন তার বাবা পণ্ডিত সোমনাথ মারদুরের কাছ থেকে। সেই সঙ্গে কর্নাটক ইউনিভার্সিটি থেকে সংগীতে উচ্চতর ডিগ্রি লাভ করেছেন।

কুমার মারদুর এর আগে ঢাকায় আয়োজিত উচ্চাঙ্গ সংগীত উৎসবে দুবার অংশ নিয়েছেন।

আইটিসি এসআরএ স্কলার রূপশ্রী ভট্টাচার্য মূলত হারমোনিয়াম শিল্পী। তিনি পণ্ডিত অজয় চক্রবর্তী, বিদুষী গিরিজা দেবী, ওস্তাদ মাসকুরুর আলী খানদের সঙ্গে নিয়মিত হারমোনিয়াম বাজান। তিনি অল ইন্ডিয়া রেডিওর বি-হাই গ্রেডের হারমোনিয়াম শিল্পী। আইটিসি সংগীত সম্মেলন, ডোভার লেন মিউজিক কনফারেন্স, তানসেন সংগীত সম্মেলন এবং ঢাকার উচ্চাঙ্গ সংগীত সম্মেলনে অংশ নেন নিয়মিত। ‘লিটিং রিডস’ নামে তার একটি অ্যালবাম প্রকাশিত হয়েছেন ২০১৩ সালে।

মাতৃ উদঘাটন সমিতি, পাটনা সঞ্জয় অধিকারীকে তবলা শিল্পী হিসেবে ‘তালশ্রী’ উপাধি দেয় ১৯৯৬ সালে। তিনি একক পরিবেশনার পাশাপাশি বিদুষী গিরিজা দেবী, পণ্ডিত উলহাস কাসালকর, ওস্তাদ মাসকুর আলী খানের সঙ্গে সঙ্গত করেন।