২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাচ শিখেছেন ক্রো-ওয়াটসন

কাজের চাপের মধ্যেও মনের প্রশান্তি বজায় রাখার জন্য একসঙ্গে নাচ শিখেছেন রাসেল ক্রো এবং এমা ওয়াটসন।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2014, 04:39 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

কন্টাক্টমিউজিক জানায়, নতুন সিনেমা ‘নোয়াহ’র শুটিং শিডিউল এত কষ্টদায়ক ছিল, যে কাজের ফাঁকে মানসিকভাবে উৎফুল্ল থাকার জন্য একসঙ্গে নাচ শিখেছেন ক্রো-ওয়াটসন।

লাগাতার কাজের ফলে প্রায়ই ক্লান্ত হয়ে পড়তেন ‘নোয়াহ’ সিনেমার কলাকুশলীরা। তাই মনকে উৎফুল্ল রাখতে বিরতি পেলেই জার্মান বলরুম ড্যান্স ‘ভিয়েনিজ ওয়াল্টজ’এর তালিম নিয়েছেন ৪৯ বছর বয়সী ক্রো এবং ২৩ বছর বয়সী ওয়াটসন।

ক্রো বলেন, “নাচ শেখার পর আমরা মাঝে মাঝে এক কাপ চা খেয়েছি। কখনও স্টেক আর ওয়াইন নিয়ে সময় পার করেছি। আবার কখনও রাশিয়ান কোনো চায়ের দোকানে ক্যাভিয়ার আর ভদকা খেয়েছি।”

দুই প্রজন্মের জনপ্রিয় দুই শিল্পীকে প্রথমবারের মতো এক সিনেমায় দেখা যাবে এবার। বাইবেলের গল্প অনুযায়ী নির্মিত হয়েছে ‘নোয়াহ’।

ব্রিটেনের ইভেন্ট ম্যাগাজিনকে ক্রো জানান, একজন সহশিল্পী হিসেবে ওয়াটসনের সঙ্গে তার খুবই ভালো সময় কেটেছে।

পরিচালক ড্যারেন আরোনফস্কির পরিচালনায় নির্মিত ‘নোয়াহ’তে আরও অভিনয় করেছেন জেনিফার কনেলি।

২৮ মার্চ আমেরিকায় মুক্তি পাবে ‘নোয়াহ’।