২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রদর্শনী (সোমবার, ২৪ ফেব্রুয়ারি)

চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 05:32 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

জাতীয় চিত্রশালা গ্যালারি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি

শিল্পকলা একাডেমী প্রতিষ্ঠার পর প্রমমবারের মতো বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক সংগৃহীত বাংলাদেশের প্রথিতযশা শিল্পীদের শিল্পকর্ম নিয়ে পক্ষকালব্যাপী বিশেষ প্রদর্শনী শুরু হয়েছে

শিল্পাচার্য জয়নুল আবেদিনের চারটি কালজয়ী শিল্পকর্মসহ, পটুয়া কামরুল হাসান, শিল্পগুরু সফিউদ্দিন আহমেদ, এস এম সুলতান, মোঃ কিবরিয়া, কাইয়ুম চৌধুরী, সৈয়দ জাহাঙ্গীর, মুর্তজা বশীর, হাশেম খান, সমরজিৎ রায় চৌধুরী, রশীদ চৌধুরী, শফিকুল আমিন, আব্দুর রাজ্জাক, দেবদাস চক্রবর্তী, রফিকুন নবী, শাহাবুদ্দিন, মনিরুল ইসলামসহ বাংলাদেশের চারুশিল্প অঙ্গনের প্রবীন ও নবীন ১৫৯ জন শিল্পীর ৮১২টি শিল্পকর্ম স্থান পেয়েছে এই প্রদর্শনীতে

চলবে ৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত

দৃক গ্যালারি, ধানমণ্ডি

‘বাংলাদেশ ইন ফ্রেমস ৬’ শীর্ষক

দলীয় আলোকচিত্র প্রদর্শনী

আয়োজন করেছে ইমেজ শেয়ারিং সাইট ‘ফ্লিকার’ভিত্তিক আলোকচিত্রীদের দল ‘থ্রু দ্য লেন্স: বাংলাদেশ’

চলবে ২৫ মার্চ পর্যন্ত

প্রদর্শনী সময়: প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৮টা

ঢাকা আর্ট সেন্টার, ধানমণ্ডি

‘সয়েল অ্যান্ড স্পিরিট’ শীর্ষক

সমর মজুদারের একক শিল্পকর্ম প্রদর্শনী

চলবে ২৫ মার্চ পর্যন্ত

প্রদর্শনীর সময়: দুপুর ৩টা থেকে রাত ৮টা

বেঙ্গল গ্যালারি অফ ফাইন আর্টস, বেঙ্গল শিল্পালয়, ধানমণ্ডি

‘তোমার পরে ঠেকাই মাথা’ শীর্ষক

শহিদ কবিরের একক চিত্রকর্ম প্রদর্শনী

চলবে ১ এপ্রিল পর্যন্ত

প্রদর্শনীর সময়: দুপুর ১২টা থেকে রাত ৮টা

গ্যালারি জলরং; নিকেতন, গুলশান

‘দেশজ স্পন্দন-২’ শীর্ষক চারুকলা প্রদর্শনী

প্রদর্শনীতে স্থান পেয়েছে রিকশা চিত্র, সিনেমার ব্যানারচিত্র ও পটচিত্রের আদলে চিত্রকর্ম

অংশ নিচ্ছেন প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক ধারার ১২ শিল্পী

চলবে ৫ এপ্রিল পর্যন্ত

প্রদর্শনীর সময়: সকাল ১১টা থেকে রাত ৮টা