প্রেম করছেন সিদ্ধার্থ?
বলিউডে এখন জোর গুঞ্জন, ক্রিকেটার ভিরাট কোহলির সাবেক প্রেমিকার সঙ্গে নাকি প্রেম করছেন সিদ্ধার্থ মালহোত্রা।
সাম্প্রতিক সময়ে মডেল-অভিনেত্রী ইসাবেল লেইতের সঙ্গে সিদ্ধার্থের ঘনিষ্ঠতা চোখ এড়ায়নি কারও। কখনও একসঙ্গে ডিনার, কখনও-বা ভোররাত পর্যন্ত পার্টি করা ব্রাজিলিয়ান এই মডেলের সঙ্গে-- প্রায় সময়ই ক্যামেরাবন্দি হয়েছেন সিদ্ধার্থ।
তবে ভিরাটের সঙ্গে প্রেমের কথা স্বীকার করলেও সিদ্ধার্থকে ‘ভালো বন্ধু’ হিসেবেই দেখেন ইসাবেল।
ওয়েবসাইট বলিউডহাঙ্গামাকে ইসাবেল বলেন, “সিদ্ধার্থ আমার বন্ধু। আমরা একসঙ্গে ঘুরে বেড়াই। তবে তিনি শুধুই আমার বন্ধু।”
প্রায় সাড়ে তিন বছর আগে ব্রাজিল থেকে ভারতে আসেন ২৩ বছর বয়সী ইসাবেল। আর তখনই ভিরাট কোহলির সঙ্গে পরিচয় হয় তার।
ভিরাটের ব্যাপারে তিনি বলেন, “আমি ভারতে আসার পর আমার হাতেগোনা কয়েকজন বন্ধু ছিল, তার মধ্যে একজন হলেন ভিরাট। আমরা প্রেম করেছি প্রায় দুবছর, কিন্তু আমি বিষয়টি আমি জনসম্মুখে আনতে চাইনি।”
মেকআপ ব্র্যান্ড ‘ল্যাকমে’-র মডেল ইসাবেল সম্প্রতি কাজ করেছেন বলিউডি সিনেমা ‘সিক্সটিন’-এ।
২৯ বছর বয়সী অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার প্রথম বলিউডি সিনেমা ছিল ২০১২ সালে মুক্তি পাওয়া ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’।
২০১৪ সালের শুরুতে মুক্তি পেয়েছে তার সিনেমা ‘হাসে তো ফাঁসে’।
চলতি বছর মুক্তি পাবে তার আরেকটি সিনেমা ‘দ্য ভিলেন’। অ্যাকশন রোমান্স ধাঁচের এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করবেন শ্রদ্ধা কাপুর। সিনেমাটি মুক্তি পাবে ২৭ জুন।
