মুক্তি পাচ্ছে ‘তোকে ভালোবাসতেই হবে’
সাহারা-জায়েদ জুটির প্রথম সিনেমা ‘তোকে ভালোবাসতেই হবে’ মুক্তি পাচ্ছে শুক্রবার। সিনেমাটি পরিচালনা করেছেন রাজু চৌধুরী।
এ সিনেমার মাধ্যমে সাহারা ও জায়েদ দুজনেই প্রথমবারের মতো রাজু চৌধুরীর সঙ্গে কাজ করেছেন।
‘তোকে ভালোবাসতেই হবে’ সিনেমাতে সাহারা ও জায়েদ খান অভিনীত চরিত্রের নাম কাজল ও রাজু।
এতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রিনা খান, গাঙ্গুয়া, শিবা সানু প্রমুখ। সিনেমার পাঁচটি গানের সংগীতায়োজন করেছেন শওকল আলী ইমন এবং আহমেদ হুমায়ূন।
২০০২ সালে ‘বিরোধী দল’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন রাজু চৌধুরী। তার নির্মিত অধিকাংশ সিনেমাই অ্যাকশনধর্মী। সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘ডেয়ারিং’, ‘অপরাধ দমন’, ‘সন্ত্রাসী গ্রেফতার’, ‘ঠেকাও আন্দোলন’ ইত্যাদি।
‘তোকে ভালোবাসতেই হবে’ সারাদেশে ৭১টি হলে মুক্তি পাবে বলে জানিয়েছেন রাজু চৌধুরী।
তিনি আরও জানান, ২১ মার্চ তার পরিচালনার ‘এক নম্বর আসামি’ নামে আরেকটি অ্যাকশন ধাঁচের সিনেমা মুক্তি পাবে। এতে অভিনয় করেছেন রুবেল ও কলি।
