২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলচ্চিত্র নির্মাণে কর্মশালা

চলচ্চিত্র নির্মাণ বিষয়ে প্রশিক্ষণ দিতে কর্মশালার আয়োজন করেছে চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2014, 06:15 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের সাধারণ সম্পাদক গিয়াস আহমেদ গ্লিটজকে জানান, নগরীর থিয়েটার ইনস্টিটিউটে ২৯ ও ৩০ মার্চ এবং ৪, ৫ ও ৬ এপ্রিল কর্মশালা অনুষ্ঠিত হবে।

কর্মশালা পরিচালনা করবেন চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম। কর্মশালায় চলচ্চিত্র নির্মাণের বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রশিক্ষণের বিষয়বস্তুর মধ্যে অর্ন্তভুক্ত থাকছে কাহিনি বিন্যাস, চিত্রনাট্য রচনা, চিত্রায়ন, সম্পাদনা, শব্দ, সংগীত সংযোজন, কারেকশন এবং ফাইনাল প্রোডাকশন।

কর্মশালায় অংশগ্রহণে আগ্রহীদের চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের নন্দনকাননস্থ কার্যালয়ে প্রতি মঙ্গল ও শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে নয়টার মধ্যে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।