ঢাকায় ‘দ্য লিজেন্ড অব হারকিউলিস’
গ্রিক পুরাণের নায়ক হারকিউলিসের বীরত্বের গল্প নিয়ে নির্মিত ‘দ্য লিজেন্ড অব হারকিউলিস’ মুক্তি পাচ্ছে ঢাকায়। শুক্রবার সন্ধ্যা ৭টায় ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
সিনেমাটি থ্রিডি প্রযুক্তিতে দেখানো হবে বলে জানিয়েছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
ড্যানিয়েল গিয়েট, গিউলিও স্টিভ, রেনে হারলিন, শন হুডের চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন রেনে হারলিন।
২০১৩ সালের ১০ জানুয়ারি হলিউডে মুক্তি পেয়েছে সিনেমাটি।
সিনেমাতে ‘হারকিউলিসে’র চরিত্রে অভিনয় করছেন কেলান লাৎজ। হারকিউলিসের প্রেমিকা হিবির চরিত্রে অভিনয় করেছেন গাইয়া ওয়েইস। রাজা অ্যাম্ফিট্রিওনের চরিত্রে স্কট অ্যাডকিনস, রানি আল্কমিনার চরিত্রে রোক্সানে মেকে, অভিনয় করছেন।
গ্রিক পুরাণে উল্লিখিত হারকিউলিসের বিভিন্ন অভিযান দেখা যাবে এ সিনেমায়।
৭০ মিলিয়ন মার্কিন ডলারে নির্মিত ‘দ্য লিজেন্ড অব হারকিউলিস’ মুক্তির প্রথম সপ্তাহে আমেরিকান বক্স অফিসে প্রায় ৯০ লাখ মার্কিন ডলার আয় করে।
