বিদ্যার বদলে কঙ্গনা
ইরফান খানের বিপরীতে বিদ্যা বালানের অভিনয় করার কথা থাকলেও, তার বদলে দেখা যাবে কঙ্গনা রানাউতকে।
টাইম অফ ইন্ডিয়া জানায়, পরিচালক সুজয় ঘোষের নতুন সিনেমায় ইরফান খানের সঙ্গে অভিনয় করার কথা ছিল বিদ্যার। এর আগে বিদ্যার সঙ্গে ‘কাহানি’ সিনেমায় কাজ করেছেন সুজয়।
কিন্তু এবার বিদ্যার বদলে ঐ সিনেমায় অভিনয় করবেন কঙ্গনা।
বিয়ের পর থেকেই শোনা যাচ্ছে বিদ্যার গর্ভবতী হওয়ার গুঞ্জন। আর এই সিনেমায় তার স্থানে কঙ্গনাকে নেওয়ার ফলে এই গুঞ্জনে আরও হাওয়া লেগেছে।
এদিকে ওয়ান ইন্ডিয়া জানায়, সুজয়ের এই সিনেমাটি ছাড়াও বিদ্যার হাতে ছিল মোহিত সুরির ‘হামারি আধুরি কাহানি’র কাজ। কিন্তু ওই সিনেমা থেকেও আপাতত বিরতি নিয়েছেন বিদ্যা।
‘হামারি আধুরি কাহানি’তে এমরান হাশমির বিপরীতে দেখা যাবে বিদ্যাকে। এমরানের ছেলের ক্যান্সারের চিকিৎসার কারণে আপাতত বন্ধ আছে সিনেমাটির শুটিং।
বিদ্যার এক ঘনিষ্ঠ বন্ধু ওয়ান ইন্ডিয়াকে বলেন, “হয়ত মোহিত সুরির সিনেমায় কাজ করবেন বিদ্যা। তবে এটা নিশ্চিত যে তিনি একটি লম্বা বিরতি নিচ্ছেন।”
স¤প্রতি ‘ববি জাসুস’ সিনেমার জন্য শরীরের ওজন অনেকটাই বাড়িয়েছেন বিদ্যা। আর তাই অনেকেই ভেবেছিলেন, হয়তো মা হবেন তিনি।
তবে বিদ্যা আদৌ মা হচ্ছেন কি না তা এখনও নিশ্চিত নয়।
এদিকে ‘কুইন’ সিনেমায় অভিনয় করে বলিউডে একজন দ¶ অভিনেত্রী হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়েছেন কঙ্গনা। সমালোচকদের প্রশংসা পাওয়ার পাশাপাশি বক্স অফিসেও সাফল্যের সঙ্গে এগিয়ে যাচ্ছে ‘কুইন’।
চলতি বছর মুক্তি পাবে কঙ্গনার আরও দুটি সিনেমা-- ‘রিভলভার রানি’ এবং ‘উংলি’।
অ্যাকশন ধাঁচের সিনেমা ‘রিভলভার রানি’ মুক্তি পাবে ২৫ এপ্রিল। কমেডি ড্রামা মুভি ‘উংলি’তে কঙ্গনার বিপরীতে দেখা যাবে এমরান হাশমিকে, সিনেমাটি মুক্তি পাবে ২৩ মে।
