২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তির পথে ব্রিটানি মারফির শেষ সিনেমা

প্রয়াত হলিউডি অভিনেত্রী ব্রিটানি মারফির শেষ সিনেমা ‘সামথিং উইকেড’ মুক্তি পাবে চলতি বছরের এপ্রিলে।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2014, 05:59 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

কন্টাক্টমিউজিক জানায়, ৪ এপ্রিল আমেরিকার ওরাগনের ইউজিন শহরে মুক্তি দেওয়া হবে ‘সামথিং উইকেড’। কারণ ওখানেই শুটিং হয়েছিল সিনেমাটির।

থ্রিলার ধাঁচের সিনেমা ‘সামথিং উইকেড’-এ মারফির সঙ্গে অভিনয় করেছিলেন অভিনেতা শ্যান্টেল ভ্যানস্যান্টেন এবং জন রবিনসন।

২০১১ সালে ইউএসএ টুডে পত্রিকাকে সিনেমাটির চিত্রনাট্যকার বলেছিলেন, “এই সিনেমার সবচেয়ে ভয়ংকর একটি দৃশ্যকে দারুণভাবে তুলে ধরেছেন ব্রিটানি। ঐ দৃশ্যতে অভিনয়ের জন্য বেশ সময় নিয়েছিলেন তিনি। তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয়, এটিই ছিল ব্রিটানির সেরা অভিনয়।”

‘সামথিং উইকেড’ পরিচালনা করেছেন ড্যারিন স্কট। প্রিমিয়ারের পরপরই আমেরিকা জুড়ে মুক্তি দেওয়া হবে সিনেমাটি।

নব্বই দশকের শুরু থেকে হলিউডে নিয়মিত অভিনয় করেছেন মারফি। তখনকার জনপ্রিয় টিভি সিরিজ ‘ক্লুলেস’-এ অভিনয় করে পরিচিতি লাভ করেন তিনি। এরপর ‘গার্ল ইন্টারাপ্টেড’, ‘সিন সিটি’, ‘র‌্যামেন গার্ল’, ‘এইট মাইল’-এর মতো সিনেমায় অভিনয় করেছিলেন মারফি।

২০০৯ সালের ২০ ডিসেম্বর নিজ বাড়িতে মারা যান ওই অভিনেত্রী। মৃত্যুর কারণ হিসেবে জানা যায়, বেশ কিছুদিন ধরে নিউমোনিয়া এবং অ্যানিমিয়াতে ভুগছিলেন মারফি। পরবর্তীতে অতিরিক্ত ওষুধ সেবনের কারণে তার মৃত্যু হয়।

মৃত্যুর সময় মারফির বয়স ছিল ৩২ বছর।