আমিরের প্রতিদ্ব›দ্বী শিল্পা?
আমির খানের সামাজিক সচেতনতা বিষয়ক অনুষ্ঠান ‘সাত্যামেভ জায়াতে’র অনুকরণে এবার প্রচারিত হবে অভিনেত্রী শিল্পা শেঠির অনুষ্ঠান ‘সোনে কা দিল’। ‘সাত্যামেভ জায়াতে’র প্রতিযোগী ভাবা হচ্ছে এই অনুষ্ঠানকে।
জি মিডিয়া ব্যুরো জানায়, আমির খানের মতো অনুষ্ঠানটি প্রযোজনা এবং উপস্থাপনা করবেন শিল্পা নিজেই।
২ মার্চ থেকে শুরু হয়েছে আমিরের অনুষ্ঠান ‘সাত্যামেভ জায়াতে’র দ্বিতীয় সিজন। দর্শকের চাহিদার কারণেই নতুন করে প্রচারিত হচ্ছে অনুষ্ঠানটি।
ভারতীয় সমাজের নানা সমস্যা তুলে ধরা হয়ে থাকে এই অনুষ্ঠানের মাধ্যমে। প্রথম সিজনে উঠে এসেছিল জাতিভেদ, ভ্রূণহত্যা, শিশুদের যৌন হয়রানির মতো বিষয়। আর এবারের সিজনে এখন পর্যন্ত আলোচনা করা হয়েছে ধর্ষণ এবং পুলিশের দায়িত্বে অনীহার বিষয়টি।
এদিকে জানা গেছে, ¯^ামী রাজ কুন্দ্রাকে নিয়ে খুব শীঘ্রই নতুন একটি সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠান করবেন শিল্পা। ইতোমধ্যেই ‘সোনে কা দিল’ নামে শিল্পার এই অনুষ্ঠানকে আমিরের অনুষ্ঠানের প্রতিযোগী হিসেবে ধরা হচ্ছে।
শিল্পার এই অনুষ্ঠানেও সমাজের নানা সমস্যার কথা তুলে ধরা হবে।
মূলত সিনেমার প্রচারণা করার সময়ই টিভি অনুষ্ঠানে দেখা যায় বলিউডি তারকাদের। কিন্তু স্টার প্লাস চ্যানেলে আমির খানের ‘সাত্যামেভ জায়াতে’ প্রচারের পর থেকে সমাজ সচেতনতামূলক গেইম শোতেও অংশ নিচ্ছেন সিনেমার শিল্পীরা।
এ ধরণের রিয়েলিটি অনুষ্ঠানগুলোতে নাচ গান না থাকলেও, সাধারণ মানুষের যাপিত জীবনের কাছাকাছি পৌঁছাতে পারছেন তারকারা।
তবে টিভিপর্দায় এ ধরনের অনুষ্ঠানের ধারা প্রচলনের ¶েত্রে আমিরের ভূমিকা অন¯^ীকার্য।
স¤প্রতি নিজের জন্মদিনে আমির ঘোষণা দিয়েছেন, এ বছরের পুরোটা সময়ই তিনি দেবেন ‘সত্যমেভ জায়াতে’ অনুষ্ঠানকে।
অবশ্য শিল্পার অনুষ্ঠানটি কোন চ্যানেলে প্রচারিত হবে, কিংবা কবে থেকে প্রচারিত হবে তা এখনও জানা যায়নি।
