ধোনির ভূমিকায় সুশান্ত সিং রাজপুত
ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির জীবনীভিত্তিক সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন সুশান্ত সিং রাজপুত।
হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, ধোনির এই বায়োপিক নির্মাণ করবেন পরিচালক নিরাজ পাণ্ডে।
পত্রিকাটি জানায়, এই সিনেমা নির্মাণের জন্য ইতোমধ্যেই অনুমতি দিয়েছেন ধোনি। আর সিনেপর্দায় ধোনির চরিত্রে অভিনয় করার জন্য প্রস্তুতি নিতে কোমর বেঁধে নেমেছেন সুশান্ত।
ধোনির ব্যক্তিত্ব ভালোভাবে বোঝার জন্য তার বিভিন্ন সা¶াৎকার এবং খেলার ভিডিও নিয়মিত দেখছেন সুশান্ত। এমনকি ধোনির জন্মস্থান রাঁচিতেও ঘুরে এসেছেন এই অভিনেতা। সেখানে তার ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলে ধোনি সম্পর্কে জানার চেষ্টা করেছেন।
ধোনি নিউজিল্যান্ড সিরিজে খেলতে যাওয়ার আগে তার সঙ্গে দেখা করেছেন সুশান্ত।
সিনেমায় উঠে আসবে ধোনির জীবনের অনেক ঘটনা। মফ¯^লের এক ছেলে থেকে ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন ধোনির এই যাত্রার পুরোটাই দেখা যাবে এই সিনেমায়। থাকবে ধোনির ব্যক্তিগত জীবনের কিছু অংশ। এর মধ্যে একটি অংশ থাকবে তার স্ত্রী সা¶ীকে নিয়ে।
সা¶ীর চরিত্রে অভিনয় করতে পারেন দীপিকা পাড়ুকোন কিংবা শ্রদ্ধা কাপুর।
সূত্রটি আরও জানায়, ২০১৫ সালে শুরু হবে এই সিনেমার শুটিং। ধোনির চরিত্রে অভিনয়ের জন্য বিশেষ ব্যায়ামও করতে হবে সুশান্তকে।
টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, সিনেমাটির বাজেট হতে পারে আনুমানিক ৯৫ কোটি রুপি। এর শুটিং হবে ভারত এবং ভারতের বাইরের বিভিন্ন দেশে।
ভারতীয় টিভি অভিনেতা সুশান্তর চলচ্চিত্রে অভিষেক হয় ২০১৩ সালে ‘কাই পো চে’ সিনেমার মাধ্যমে। সিনেমাটি বক্স অফিসে সফল হওয়ার পাশাপাশি সমালোচকদের প্রশংসা পেয়েছিল।
একই বছর মুক্তি পায় সুশান্ত অভিনীত দ্বিতীয় সিনেমা ‘শুদ্ধ দেশি রোমান্স’। এতে সুশান্তর সঙ্গে অভিনয় করেছেন পরিনীতি চোপড়া।
চলতি বছর মুক্তি পাবে সুশান্ত অভিনীত দুটি সিনেমা ‘ডিটেকটিভ ব্যোমকেশ বকশি’ এবং ‘পিকে’।
