২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একুশ বছরে আলিয়া

হাল সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আলিয়ার একুশতম জন্মদিন ছিল ১৫ মার্চ। বিশেষ এই দিনে ভক্তদের কাছ থেকে অনেক শুভেচ্ছা পেয়েছেন তিনি। টুইটারে সবাইকে ধন্যবাদ জানাতেও ভোলেননি আলিয়া।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2014, 06:30 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

বলিউডি অভিনেত্রী আলিয়া ভাট শনিবার একুশ বছরে পা দিয়েছেন ।

ভক্তদের উদ্দেশ্যে আলিয়া টুইট করেন, “শুভ সকাল। আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সবাইকে আমি অনেক ভালোবাসি। ‘হাম্পটি’ সিনেমার শুটিং করছি আর এখানেই আমার জন্মদিন পালন করছি। খুবই ভালো লাগছে।”

স¤প্রতি মুক্তি পাওয়া সিনেমা ‘হাইওয়ে’র  জন্য বলিউডের অনেক শিল্পীর কাছ থেকে প্রশংসা পেয়েছেন আলিয়া। বলিউডের সিনিয়র অভিনেত্রী শাবানা আজমী এবং দিয়া মির্জা আলিয়ার অভিনয়ের প্রশংসা করেছেন। ব·অফিসেও সফল হয়েছে সিনেমাটি।

বর্তমানে আলিয়া ব্যস্ত আছেন কমেডি সিনেমা ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’র শুটিংয়ের কাজে। এতে আলিয়ার বিপরীতে দেখা যাবে ভারুন ধাওয়ানকে। এই সিনেমার শুটিংয়ের জন্য তিনি রয়েছেন ভারতের চন্ডিগড় শহরে।

নির্মাতা পূজা ভাটের ছোটবোন এবং প্রযোজক মহেশ ভাটের মেয়ে আলিয়া ভাট প্রথম অভিনয় করেছিলেন ১৯৯৯ সালে ‘সংঘর্ষ’ সিনেমায়। এরপর ২০১২ সালে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’এর মাধ্যমে পুরোদস্তুর অভিনেত্রী হিসেবে বলিউডে পা রাখেন আলিয়া।

ব· অফিস হিট সিনেমা ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ পরিচালনা করেছিলেন কারান জোহর। এতে আলিয়ার সঙ্গে অভিনয় করেছিলেন আরও দুই নবাগত সিদ্ধার্থ মালহোত্রা এবং ভারুন ধাওয়ান।

আলিয়ার অভিনয় দেখে অনেকের মত অভিভূত হয়েছেন অভিনেতা রণবীর কাপুরও। এক সূত্রের বরাতে জি মিডিয়া ব্যুরো জানিয়েছে, আলিয়ার অভিনয় দ¶তা এতটাই ভালো লেগেছে রণবীরের, যে তিনি তার আগামী সিনেমায় আলিয়ার সঙ্গে কাজ করতে চেয়েছেন।

এমনকি ইমতিয়াজ আলিকে তার নতুন সিনেমা ‘উইন্ডো সিট’-এ আলিয়াকে নেওয়ার জন্য নাকি অনুরোধও করেছিলেন রণবীর। যদিও শেষমেশ চরিত্রটি চলে গেছে দীপিকা পাড়ুকোনের কাছে।

তবে বলিউডে চলছে এখন নতুন গুঞ্জন, খুব শীঘ্রই আমির খান অভিনীত সিনেমা ‘দিল হ্যায় কে মানতা নেহি’র রিমেক তৈরি করবেন পূজা ভাট। আর এই রিমেকে আলিয়া এবং রণবীরকে নেওয়ার ইচ্ছা আছে তার।

মুক্তির অপে¶ায় আছে আলিয়ার আরেকটি সিনেমা ‘টু স্টেটস’।

লেখক চেতন ভাগাতের উপন্যাস অবলম্বনে এই সিনেমায় আলিয়ার সঙ্গে দেখা যাবে অর্জুন কাপুরকে। ‘টু স্টেটস’ মুক্তি পাবে ১৮ এপ্রিল।