আশুতোষ গোয়ারিকারের সিনেমায় হৃত্বিক
পরিচালক আশুতোষ গোয়ারিকারের নতুন সিনেমায় অভিনয় করতে পারেন হৃত্বিক রোশন।
বিনোদনসংবাদের সাইট মিডডে জানায়, সিন্ধু সভ্যতার প্রেক্ষাপটে একটি নতুন সিনেমা নির্মাণ করবেন আশুতোষ। আর ওই সিনেমায় অভিনয়ের জন্য স¤প্রতি আশুতোষের সঙ্গে আলোচনা করেছেন হৃত্বিক।
স¤প্রতি সিন্ধু সভ্যতা আমলের এক প্রেম কাহিনি নির্মাণের ঘোষণা দিয়েছেন আশুতোষ। শুটিং শুরু করার আগে সিনেমার জন্য যাবতীয় কারিগরি বিষয় ঠিকঠাক করে নিতে ব্যস্ত এখন তিনি।
এরই মধ্যে হৃত্বিকের সঙ্গে এক দীর্ঘ আলোচনা করেছেন আশুতোষ। সূত্র আরও জানায়, প্রোডাকশনের কারিগরি সব কাজ শেষে এখন সিনেমার কলাকুশলীদের ঠিক করছেন তিনি। এক হোটেলে স¤প্রতি হৃত্বিকের সঙ্গে দেখা করেছেন তিনি।
আরেকটি সূত্র জানিয়েছে, এই সিনেমায় কাজ করবেন জার্মান সিনেমাটোগ্রাফার কার্ল ওয়াল্টার লিন্ডেনলাব।
‘ক্রনিকলস অফ নারনিয়া: প্রিন্স কাস্পিয়ান’, ‘ইন্ডিপেন্ডেন্স ডে’, ‘স্টারগেইট’-এর মতো হলিউডি সিনেমায় কাজ করেছেন লিন্ডেনলাব।
আরও শোনা যাচ্ছে, বরাবরের মতো আশুতোষের এই সিনেমায় সংগীত পরিচালনা করবেন এ আর রেহমান।
এদিকে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত নতুন সিনেমা ‘ব্যাং ব্যাং’য়ের শুটিংয়ের কাজে হৃত্বিক রয়েছেন দিল্লিতে। এক সূত্র মিডডেকে নিশ্চিত করেছে, হৃত্বিকের সঙ্গে দেখা করতেই দিল্লি গিয়েছিলেন আশুতোষ।
এর আগে পিরিয়ড ড্রামা ধাঁচের সিনেমা ‘যোধা আকবর’এ হৃত্বিক রোশনের সঙ্গে কাজ করেছেন আশুতোষ। ওখানে হৃত্বিকের বিপরীতে ছিলেন ঐশ্বরিয়া রাই।
বক্স অফিসে সফল হয়েছিল সম্রাট আকবর এবং তার স্ত্রী যোধা বাঈয়ের উপর নির্মিত ওই সিনেমা। ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘যোধা আকবর’ সে বছর ফিল্মফেয়ারে সেরা সিনেমার পুরস্কারও জিতেছিল।
আশির দশকে ক্যারিয়ার শুরু করলেও আশুতোষের পরিচালিত প্রথম সিনেমা ‘প্যাহলা নাশা’ মুক্তি পায় ১৯৯৩ সালে। এর আগে বেশ কয়েক বছর অভিনয় করেছেন তিনি।
তবে নির্মাতা হিসেবে খ্যাতি লাভ করেন ২০০১ সালে ‘লগান’ সিনেমার মাধ্যমে। আমির খান অভিনীত এই সিনেমা ছিল একটি পিরিয়ড ড্রামা, যা সে বছর ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দিয়েছিল আশুতোষকে।
আশুতোষ নির্মিত সর্বশেষ সিনেমা ছিল ‘খেলে হাম জি জান সে’। এই সিনেমায় অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, সাইফ আলি খান এবং দীপিকা পাড়ুকোন। সিনেমাটি মুক্তি পায় ২০১০ সালে এবং বক্স অফিসে ব্যর্থ হয়।
