২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সম্মুখসমরে তিন সুপারহিরো

২০১৬ সালের ৬ মে একই সঙ্গে মুক্তি পাবে ম্যান অফ স্টিল-এর পরবর্তী পর্ব এবং ‘ক্যাপ্টেন আমেরিকা থ্রি’।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2014, 08:33 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

একই ছবিতে সুপারম্যান এবং ব্যাটম্যানের কাÊ দেখার জন্য এতদিন উদগ্রীব হয়ে ছিল বিশ্ববাসী। এবার সেই লড়াই আরও জমিয়ে দিতে হাজির হচ্ছেন ক্যাপ্টেন আমেরিকা। একই সিনেমায় না হলেও তিন সুপারহিরোর সিনেমাই চলবে বক্স অফিসে।

হলিউড রিপোর্টার জানায়, ২০১৬ সালের ৬ মে ঠিক হয়েছে ‘ম্যান অফ স্টিল’ সিক্যুয়ালের মুক্তির তারিখ।  এই খবর আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হওয়ার কয়েক মাস পর এবার এই দুই সুপারহিরোর সঙ্গে লড়াইয়ে সামিল হবে ক্যাপ্টেন আমেরিকা, ঘোষণা দিয়েছে মারভেল স্টুডিও।

৬ মে ‘ম্যান অফ স্টিল’এর সঙ্গে একই দিনে মুক্তি পাবে ক্যাপ্টেন আমেরিকা সিরিজের তৃতীয় সিনেমা ‘ক্যাপ্টেন আমেরিকা থ্রি’।

বেশ কয়েক বছর ধরেই গ্রীষ্মে শুর“তে বক্স অফিস দখল করে রাখে মারভেলের সিনেমাগুলো। এমন অবস্থায় যখন ‘ম্যান অফ স্টিল’ সিক্যুয়াল মুক্তির তারিখ পিছিয়ে ৬ মে ঘোষণা দিলো ওয়ারনার ব্রাদার্স, তখন অনেকটাই অবাক হয়েছে হলিউডিরা।

উলে­খ্য, ২০১৫ সালের গ্রীষ্মে ‘ম্যান অফ স্টিল’ সিক্যুয়াল মুক্তি পাওয়ার কথা ছিল। যা পিছিয়ে নেওয়া হয়েছে ২০১৬ সালে।

অনেক বক্স অফিস বিশেষজ্ঞ ধারণা করছেন, সম্পূর্ণ ব্যবসার উদ্দেশ্যে এই সিদ্ধাš— নিয়েছে দুই প্রযোজনা প্রতিষ্ঠান। তবে অন্যান্য সময়ের তুলনায় কতখানি লাভবান হবেন তারা, এটা এখন দেখার বিষয়।

চলতি বছর ৪ এপ্রিল মুক্তি পাবে ক্যাপ্টেন আমেরিকা সিরিজের দ্বিতীয় সিনেমা ‘ক্যাপ্টেন আমেরিকা: দ্য উইন্টার সোলজার’। এখানে মূল ভূমিকায় অভিনয় করেছেন ক্রিস ইভান্স।

সিনেমাটি পরিচালনা করেছেন দুই ভাই অ্যান্থনি এবং জোয়ি র“শো। এই সিরিজের তৃতীয় সিনেমাও পরিচালনা করবেন দু’জন।

২০১১ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘ক্যাপ্টেন আমেরিকা: দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার’ বিশ্বব্যাপী আয় করেছিল ৩৭ কোটি ১০ ল¶ ডলার।

ওদিকে ‘ম্যান অফ স্টিল’এর বক্স অফিস সংগ্রহ ছিল ৬৬ কোটি ৮০ ল¶।

২০১৩ সালে মারভেলের আরেক সুপারহিরো মুভি ‘থর: দ্য ডার্ক ওয়ার্ল্ড’এর বক্স অফিস আয় ছিল ৬৪ কোটি ১০ ল¶ ডলার।

প্রযোজকরা আশাবাদী, এই মাত্রা পেরিয়ে যেতে পারবে ‘ক্যাপ্টেন আমেরিকা: দ্য উইন্টার সোলজার’।