প্রেম করছেন নিয়নগো?
হলিউডে এখন জোর গুঞ্জন, গায়ক কে’নানের সঙ্গে গোপনে প্রেম করছেন অস্কারজয়ী অভিনেত্রী লুপিতা নিয়নগো।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, কেনিয়ান বংশোদ্ভূত অভিনেত্রী লুপিতার সঙ্গে চলছে সোমালি গায়ক কে’নানের প্রেম, এমনটাই শোনা যাচ্ছে হলিউডজুড়ে। লোকচ¶ুর আড়ালে তারা প্রেম করছেন ২০১৩ সালের সেপ্টেম্বর মাস থেকে।
এক সূত্র জানিয়েছে, কিছু নির্দিষ্ট বিষয়ে ব্যাপক মিল রয়েছে এই জুটির। যে কারণে তাদের সম্পর্ক প্রেমের দিকে মোড় নিয়েছে। নিয়নগোর জনসেবামূলক কাজ করার প্রবণতা খুবই পছন্দ করেন কে’নান। দুজনে মিলে আফ্রিকাবাসীদের জন্য কাজ করছেন।
সোমালি-কানাডিয়ান কবি এবং গায়ক কে’নান বিশ্বব্যাপী পরিচিতি পান ২০০৮ সালে প্রকাশিত সিঙ্গেল গান ‘ওয়েভিং ফ্ল্যাগ’এর মাধ্যমে। এরপর ২০১০ সালে ফিফা ওয়ার্ল্ড কাপের সময় কোকাকোলা কোম্পানির জিঙ্গেল গেয়েছিলেন তিনি।
৩৬ বছর বয়সী কে’নানের সাবেক স্ত্রীর সঙ্গে রয়েছে দুই ছেলে। তবে নিয়নগোর সঙ্গে তার প্রেমকে পরিণতি দেওয়ার ব্যাপারে কোন তাড়া নেই কে’নানের।
নিয়নগোর সঙ্গে এর আগে যুক্ত হয়েছিলো ‘ডালাস বায়ারস ক্লাব’ খ্যাত অভিনেতা জ্যারেড লেটোর নাম। পরবর্তীতে লেটোর সঙ্গে প্রেমের খবরটি গুঞ্জন হিসেবেই উড়িয়ে দেন ৩১ বছর বয়সী ওই অভিনেত্রী।
‘টুয়েলভ ইয়ার্স আ ¯েøভ’ সিনেমার জন্য চলতি বছর পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রীর অস্কার জিতে নেন নিয়নগো।
চলতি বছর সেরা সিনেমার অস্কারটিও গেছে ‘টুয়েলভ ইয়ার্স আ ¯েøভ’এর ঝুলিতে।
স্টিভ ম্যাককুইন পরিচালিত এই সিনেমাটি হল লুপিতার ক্যারিয়ারের প্রথম সিনেমা। এর আগে তিনি অভিনয় করেছিলেন কেনিয়ান টিভি সিরিজ ‘শুগা’তে এবং একটি শর্টফিল্মে।
এদিকে, চলতি বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছে নিয়নগোরর দ্বিতীয় সিনেমা ‘নন-স্টপ’। মিস্ট্রি থ্রিলার ধাঁচের ওই সিনেমায় লুপিতার সঙ্গে অভিনয় করেছেন লিয়াম নিসন, জুলিয়ান মুর প্রমুখ।
