২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেদনার সব কথা মানুষ বলে না

প্রেম ও রহস্যের গল্প নিয়ে শাহজাদা মামুন নির্মাণ করেছেন ‘বেদনার সব কথা মানুষ বলে না’ শিরোনামের একটি টেলিফিল্ম।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2014, 04:01 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

এ টেলিফিল্মে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। তার অভিনীত চরিত্রের নাম ‘লাবণ্য’। তার বিপরীতে ‘আহির’ চরিত্রে অভিনয় করেছেন নাজমুল কবির কর্ণ। এতে ‘ক্যারা শাহীন’ নামের নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম।

টেলিফিল্মে দেখা যাবে, এক হরতালের দিনে লাবণ্যর সঙ্গে আহিরের পরিচয়। তার ফোনালাপের সূত্র ধরে ঘনিষ্ঠতা, বন্ধুত্ব ও প্রেম। চাপা স্বভাবের লাবণ্য কোনো একটি কথা আহিরের কাছে লুকিয়ে যায়। আহির নানা পীড়াপীড়ি করলেও মুখ খোলে না লাবণ্য। একদিন শীর্ষ সন্ত্রাসী ক্যারা শাহীন আহিরকে অপহরণ করে। তার উপর নানাভাবে শারীরিক নির্যাতন চালায় শাহীনের লোকজন।

টেলিফিল্মটি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।

২০০০ সালে সহকারী পরিচালক হিসেবে যাত্রা শুরু করা শাহজাদা মামুন ২০০৬ সালে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তার প্রথম নাটক ‘অবশেষে’। তার প্রথম টেলিফিল্ম ‘অন্যপক্ষ’-তে অভিনয় করেছিলেন তিশা ও শোয়েব। তার নির্মিত টিভিনাটকের সংখ্যা ৩২।

মাসুদ জানান, ‘সবটুকু তুমি’ শিরোনামে একটি নাটক নির্মাণ করেছেন। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও রোমানা। খুব শীঘ্রই তিনি ‘শুকনো পাতার নূপুর পায়ে’ এবং ‘রহমতউল্লাহ বাঁচতে চেয়েছিলেন’ শিরোনামে দুটি ধারাবাহিক নির্মাণ করবেন।