২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতিহাস গড়ল ‘ফ্রোজেন’

বিশ্বজুড়ে বক্স অফিসে ১০০ কোটি ডলারের সীমারেখা ছাড়িয়ে ইতিহাস গড়েছে অ্যানিমেটেড সিনেমা ‘ফ্রোজেন’।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2014, 05:59 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

কন্টাক্টমিউজিক জানায়, মার্চ মাসের প্রথম দুদিনে এই সীমারেখা অতিক্রম করে সিনেমাটি।

চলতি বছর অস্কারে সেরা অ্যানিমেটেড মুভির পুরস্কার পাওয়া ‘ফ্রোজেন’ শুধুমাত্র উত্তর আমেরিকাতেই ব্যবসা করেছে ৩৮ কোটি ৮৮ লাখ ডলার। ২০১৩ সালের নভেম্বরে মুক্তি পাওয়ার পর থেকে উত্তর আমেরিকা ছাড়া সারাবিশ্বের বক্স অফিসে ‘ফ্রোজেন’-এর আয় এখন পর্যন্ত ৬১ কোটি ১৫ লাখ ডলার।

এখনও সারাবিশ্বের সিনেমাহলে প্রদর্শিত হচ্ছে ‘ফ্রোজেন’। এছাড়াও মার্চের দ্বিতীয় সপ্তাহে জাপানের এক সিনেমাহলে শুরু হবে এর প্রদর্শনী।

সর্বকালের সেরা ব্যবসাসফল সিনেমার খেতাব এখন পর্যন্ত রয়েছে ২০১০ সালের সিনেমা ‘টয় স্টোরি থ্রি’র ঘরে। সিনেমাটি আয় করেছিল ১০৬ কোটি ডলার।

সর্বকালের সেরা ব্যবসাসফল সিনেমার খেতাব পাবার জন্য এবার ‘ফ্রোজেন’কে অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকদিন।

এদিকে ‘নন সিক্যুয়েল অ্যানিমেটেড মুভি’ হিসেবে ইতোমধ্যেই সবচেয়ে ব্যবসাসফল সিনেমার রেকর্ড গড়েছে ‘ফ্রোজেন’।

ফ্যামিলি মুভি ‘ফ্রোজেন’-এ কণ্ঠ দিয়েছেন ক্রিস্টেন বেল এবং ইডিনা মেনজেলের মতো তারকারা। সিনেমাটি পরিচারনা করেছেন জেনিফার লি এবং ক্রিস বাক।

সেরা অ্যানিমেটেড সিনেমা হিসেবে অস্কার জেতা ছাড়াও ‘লেট ইট গো’ গানটির জন্য ‘বেস্ট অরিজিনাল সং’-এর অস্কার জিতেছে ‘ফ্রোজেন’। এর মাধ্যমে গানটির রচয়িতা রবার্ট লোপেজ এবং ক্রিস্টেন অ্যান্ডারসন গড়েছেন একই বছরে এমি, গ্র্যামি, অস্কার এবং টনি অ্যাওয়ার্ডস জেতার বিরল রেকর্ড।

এছাড়া এ বছর সেরা অ্যানিমেটেড মুভি হিসেবে বাফটা এবং গোল্ডেন গ্লোব পুরস্কারও পেয়েছে সিনেমাটি।