২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হার্লি ডেভিডসন কিনেছেন প্রিয়াঙ্কা

নিজের ব্যবহারের জন্য হার্লি ডেভিডসন মোটরবাইক কিনেছেন বলিউডি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সেটি চালিয়েই শুটিং স্পটে যাওয়ার পরিকল্পনা করছেন তিনি।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2014, 04:57 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

মুম্বাই মিরর জানায়, টিভি রিয়েলিটি শো ‘খাতরো কি খিলাড়ি’-এর তৃতীয় সিজনে প্রিয়াঙ্কা তার সাহসের পরিচয় দিয়েছিলেন। এই শোয়ের উপস্থাপনায় ছিলেন প্রিয়াঙ্কা। সেখানে বাইক চালানোতে তার পারদর্শিতার প্রমাণ দিয়েছিলেন ওই অভিনেত্রী।

একটি স্কুটির বিজ্ঞাপনেও কাজ করেছেন প্রিয়াঙ্কা। ২০১২ সালে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও বাইকে উপস্থিত হয়েছিলেন তিনি। সেদিন তার ওই আগমন সকলকেই বেশ অবাক করেছিল।

অভিনয় এবং সংগীত দুক্ষেত্রেই সফলভাবে এগোচ্ছেন প্রিয়াঙ্কা। আন্তর্জাতিক মহলেও ‘এক্সোটিক’ মিউজিক ভিডিওর সুবাদে অর্জন করেছেন সুনাম।

হার্লি ডেভিডসনের আগে প্রিয়াঙ্কা ২ কোটি রুপিরও বেশি ব্যয়ে কিনেছেন একটি রোলস রয়েস গাড়ি। গাড়িটি অন্য পাঁচটি রোলস রয়েস থেকে আলাদা করে সাজিয়েছেন প্রিয়াঙ্কা। তার নিজের চাহিদা অনুসারে গাড়িটির ডেকোরেশন করিয়েছেন তিনি।

এই কাস্টোমাইজড গাড়িটির বিশেষত্ব হল এতে বিশাল একটি মিউজিক সিস্টেম লাগিয়েছেন প্রিয়াঙ্কা। কারণ গান শুনতে ভালোবাসেন তিনি। তাছাড়া আলাদা একটি স্টোরেজও যুক্ত করেছেন গাড়িতে। সেখানে তিনি নিজের পছন্দসই প্রচুর খাবার রাখতে পারবেন। কারণ আকর্ষণীয় ফিগারের অধিকারী সাবেক বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা দারুণ ভোজন রসিকও বটে।

সম্প্রতি আলি আব্বাস জাফর পরিচালিত প্রিয়াঙ্কা অভিনীত সিনেমা ‘গুন্ডে’ মুক্তি পায়। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন রানভির সিং, অর্জুন কাপুর এবং ইরফান খান। তবে সিনেমায় বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অবমাননা ও ইতিহাস বিকৃত করার কারণে তীব্র সমালোচণার মুখে পড়তে হয়েছে চলচ্চিত্রটির পরিচালক আব্বাস এবং প্রযোজনা প্রতিষ্ঠান ইয়াশ রাজ ফিল্মসকে।