২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিলা কিউনিসকে হটিয়ে অ্যামান্ডা সেফ্রিড

সেথ ম্যাকফারলেন পরিচালিত হলিউডি কমেডি সিনেমা ‘টেড’-এর সিকুয়েল ‘টেড টু’-এ থাকছেন না অভিনেত্রী মিলা কিউনিস। তার স্থান দখল করবেন আরেক অভিনেত্রী অ্যামান্ডা সেফ্রিড।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2014, 05:08 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

কন্টাক্টমিউজিক জানায়, ‘টেড টু’-এর কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করবেন সেফ্রিড। মার্ক ওয়েলবার্গের প্রেমিকার চরিত্র থেকে কিউনিসকে হটিয়ে স্থানটি দখলে নিয়েছেন সেফ্রিড।

ডেডলাইন রিপোর্টসের বরাতে সংবাদমাধ্যমটি এ বিষয় নিশ্চিত করেছে। মূল সিনেমাটিতে ওয়ালবার্গের দীর্ঘদিনের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছিলেন কিউনিস। কিউনিস অনেকবার বিয়ে করতে চাইলেও জনের (ওয়ালবার্গ) কথা বলা টেডিবিয়ার টেডের কারণে বারবারই কোনো না কোনো নতুন সমস্যার সৃষ্টি হয়। আর পিছিয়ে যায় তাদের বিয়ে।

সিকুয়েলে ছোট একটি দৃশ্যে কিউনিসের উপস্থিতি থাকবে বলে জানিয়েছে ডেডলাইন। ওয়লবার্গের নতুন প্রেমিকার চরিত্রে অভিনয় করবেন সেফ্রিড। তবে জানা গেছে, শুধুমাত্র গল্পের খাতিরেই এ পরিবর্তন এনেছেন ম্যাকফারলেন।

তবে এখনও সিনেমাটিতে সেফ্রিডের চরিত্র সম্পর্কে বিস্তারিত কিছুই জানানো হয়নি। ‘টেড টু’ ছাড়াও ম্যাকফারলেনের ‘এ মিলিয়ন ওয়েস টু ডাই ইন দ্য ওয়েস্ট’ সিনেমাতে অভিনয় করবেন সেফ্রিড। সিনেমাটিতে আরও থাকছেন লিয়াম নিসন, শার্লিজ থেরন এবং জিওভান্নি রিবিসি।

অন্যদিকে ম্যাকফারলেনের ‘ফ্যামিলি গাই’ অ্যানিমেশন কমেডিতে মেগের কন্ঠ দেবেন কিউনিস।

সিনেমার কাহিনি গড়ে উঠেছে ওয়ালবার্গের চরিত্র জন বেনেট এবং তার কথা বলা টেডি বিয়ার টেডকে নিয়ে। জনের বয়স ৩০ বছর। টেড তার টেডিবিয়ার। ১৯৮৫ সালের বড়দিনে যখন জন কিশোর ছিল তখন সে চায় যেন তার টেড জীবন্ত হয়ে ওঠে। তার সেই ইচ্ছা পূরণ হয়।

আর তখন থেকেই একসঙ্গে জন এবং টেড। আর সে কারণে সৃষ্টি হয় নানা সমস্যার। টেডের কারণে জন এবং তার প্রেমিকার মধ্যেও সৃষ্টি হয় দ্বন্দ্বের।

সিকুয়েলটিতে দেখা যাবে জন টেডকে ছাড়া থাকতে চেষ্টা করছেন। ২০১২ সালের জুন মাসে ‘টেড’ মুক্তি পায়। সিনেমাটি বিশ্ব ব্যাপী আয় করেছিল ৫ কোটি ৪৯ লাখ মার্কিন ডলারেরও বেশি।