২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিয়জনের গানে চিম্বুক

একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে টিভি অনুষ্ঠান ‘প্রিয়জনের গান’র বিশেষ পর্বে গান পরিবেশন করবেন বান্দরবানের মারমা ব্যান্ড ‘চিম্বুক’। তাদের সঙ্গে বম ভাষার গান পরিবশেন করবেন রুনরেম বম, চাকমা ভাষার গান পরিবেশন করবেন শ্যামাবতী চাকমা এবং মারমা ভাষার গান পরিবেশন করবেন চ থুই প্রো।

চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2014, 08:24 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

এ বিষয়ে চিম্বুক ব্যান্ডের ড্রামার ও ভোকালিস্ট থুই থুই প্রো গ্লিটজকে বলেন, “অনুষ্ঠানে আমরা বাংলা ভাষার দেশাত্মবোধক গানের পাশাপাশি আমাদের ভাষার গান পরিবেশন করব। আমাদের ব্যান্ডের পাঁচটি গান গাইবার প্রস্তুতি নিয়েছি। আমাদের বন্ধুরা তাদের নিজস্ব ভাষার গানের পাশাপাশি বাংলা ভাষার গানও পরিবেশন করবেন।”

তিনি আরও বলেন, “নিজস্ব ভাষা রক্ষা ও চর্চার অধিকারের কথা বলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা আন্দোলনে শহীদদের স্মরণের পাশাপাশি আমরা দিনটিকে ভাষার মাধ্যমে নিজস্বতা রক্ষার দিন হিসেবেও পালন করছি।”

চিম্বুক ব্যান্ড জাতীয় দিবসগুলোতে আয়োজিত অনুষ্ঠানে তাদের গান পরিবেশন করে বলেও জানান থুই প্রো।

১৯৯৩ সালে গঠিত ব্যান্ডের লাইনআপে আছেন ভোকালিস্ট আবু সিং মারমা, কিবোর্ডিস্ট ও ভোকালিস্ট উ খ্যাং মারমা, লিড গিটারিস্ট শোয়ে ক্য প্রো, বেইজিস্ট বমরাম টিয়াম আমলাই, ড্রামার ও ভোকালিস্ট থুই থুই প্রো।

দেশটিভির অনুষ্ঠান ‘প্রিয়জনের গান’-এর বিশেষ পর্বটি প্রচারিত হবে শুক্রবার বিকাল ৩টা ৩০ মিনিটে।