২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দীপিকাকে চান না সালমান

শিডিউল নিয়ে ভীষণ ব্যস্ত থাকায় নিজের অভিনীত সিনেমায় তাকে নিতে আগ্রহী নন সালমান খান।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2014, 04:00 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, সুরাজ বারজাতিয়ার নতুন সিনেমায় দ্বৈত চরিত্রে দেখা যাবে সালমানকে। আর এই সিনেমায় অভিনয়ের জন্য দীপিকাই ছিলেন তার প্রথম পছন্দ।

কিন্তু ব্যবসায়িক সাফল্যের কারণে ক্রমাগত বাড়ছে দীপিকার ব্যস্ততা। আর নিজের অভিনীত সিনেমায় কোনো ব্যস্ত অভিনেত্রীকে নিতে নারাজ সালমান। তাই এবারও সালমানের সঙ্গে কাজ করার সুযোগ হল না দীপিকার।

আর দীপিকার স্থানটি এবার দখল করতে পারেন অভিনেত্রী সোনাম কাপুর।

এমিরেটস টুয়েন্টিফোর/সেভেন পত্রিকার খবর অনুযায়ী, রাজশ্রী প্রোডাকশনের ব্যানারে এই সিনেমার সংগীত পরিচালনা করবেন হিমেশ রেশামিয়া।

এর আগেও সালমানের বিপরীতে অভিনয়ের কথা ছিল দীপিকার। কিন্তু কোনো বার ব্যাটে বলে মেলেনি। সালমানই প্রথম দীপিকাকে সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেন। সে সময় বয়স কম থাকায় সে প্রস্তাব ফিরিয়ে দেন দীপিকা। পরবর্তীতে ‘ওম শান্তি ওম’ সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বলিউডে ক্যারিয়ার শুরু করেন দীপিকা।

২০১৩ সালে সবচেয়ে ব্যবসাসফল অভিনেত্রীর খেতাব পাওয়ার পর দীপিকা এখন ব্যস্ত আছেন শাহরুখ খানের সঙ্গে ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমার কাজে। মুক্তির অপেক্ষায় আছে তার ইংরেজি সিনেমা ‘ফাইন্ডিং ফ্যানি ফারনান্ডেজ’।

ব্যস্ততার কারণে স¤প্রতি অসুস্থও হয়ে পড়েছেন দীপিকা। ৩০ ঘণ্টা লাগাতার কাজের পর জ্বরে আক্রান্ত হয়ে আপাতত বিশ্রামে আছেন তিনি।