স্মরণের জানালা
খুদে কণ্ঠশিল্পী নওশিন তাবাসসুম স্মরণের প্রথম একক অ্যালবাম ‘স্মরণের জানালা’ প্রকাশিত হয়েছে। ১২টি ভিন্নস্বাদের গান নিয়ে সাজানো হয়েছে এ অ্যালবাম।
২০০৮ সালে শিশু কণ্ঠশিল্পীদের রিয়েলিটি শো ‘খুদে গানরাজ’-এ পঞ্চম স্থান অধিকারী স্মরণ ইতোমধ্যে গানের ভুবনে ব্যস্ত হয়ে পড়েছেন। প্লেব্যাকেও সমান ব্যস্ত তিনি। ‘দ্য স্পিড’ ও ‘প্রিয় তুমি সুখী হও’ নামের দুটি সিনেমাতে গান গেয়েছেন তিনি।
স্মরণের অ্যালবামে শোনা যাবে, ‘কাছে আসতে মানা’, ‘স্বপ্নসিড়ি’, ‘তুমি বন্ধু গিটার বাজাও’, ‘এত ভালোবেস না’, ‘বৈশাখি ঝড়’, ‘স্বপ্ন সে তো রাত্রিতে’, ‘আমি আবার প্রথম থেকে’, ‘মনের ভেতর আরেকটা মন’, ‘তুমি চাইলে পারতে আমায়’, ‘মনের রেডিও’, ‘আধা দিবা আধা নিশি’ এবং ‘আমার একতারাটা’।
অ্যালবামের গানগুলোর সংগীতায়োজন করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, বিনোদ রায়, দৃষাণ খান, নাঈম হাসান, নাঈম খান, সুশীল কুমার ও আব্দুল আউয়াল।
ইমপ্রেস অডিও ভিশনের প্রযোজনায় অ্যালবামটি বাজারে এনেছে ফাহিম মিউজিক।
