২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিস্টিনা আগুইলেরার বাগদান

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বাগদান সম্পন্ন করেছেন গায়িকা ক্রিস্টিনা আগুইলেরা এবং তার প্রেমিক ম্যাট রাটলার।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2014, 05:14 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

ব্যাং শোবিজের খবর অনুযায়ী, ১৪ ফেব্রুয়ারি প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন রাটলার। আর প্রেমিকের প্রস্তাবে রাজি হন আগুইলেরা । এরপর টুইটারে বাগদানের আংটির ছবি তুলে ভক্তদের জন্য পোস্ট করেন তিনি।

বাগদত্তের হাতে হাত রেখে তোলা সেই ছবির সঙ্গে আগুইলেরা আরও লেখেন, “সে আমাকে প্রস্তাব দিল, আর আমি রাজি হলাম।”

এক সূত্রের বরাতে পিপল ম্যাগাজিন জানিয়েছে, একে অপরকে খুবই ভালোবাসেন তারা। নিজেদের সম্পর্ককে এবার নতুন ধাপে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত আগুইলেরা এবং রাটলার ।

২০১০ সালে মিউজিক্যাল মুভি ‘বারলেস্ক’এ অভিনয় করতে গিয়ে ম্যাটের সঙ্গে পরিচিত হন আগুইলেরা। সেখানে ম্যাট ছিলেন একজন ফিল্ম অ্যাসিস্ট্যান্ট।

ঠিক ঐ সময়ে আগুইলেরা বিচ্ছেদ হয়েছিল প্রথম স্বামী জর্ডান ব্র্যাটম্যানের সঙ্গে। সাবেক স্বামীর সঙ্গে একটি ছয় বছরের ছেলে রয়েছে তার।

৩৩ বছর বয়সী আগুইলেরার বন্ধুদের দাবি, আরও একবার মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে চাইছেন তিনি। আর তাই বাগদত্ত ম্যাটের সঙ্গে সংসার গুছিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন।

এক সূত্র জানিয়েছে, ৩৫ বছর বয়সের আগেই আরেকবার মা হতে চান আগুইলেরা । বয়স চল্লিশের কোঠায় পৌঁছাবার আগেই দুই সন্তানের মা হতে চান তিনি।

২০১০ সাল থেকে প্রায় চার বছর যাবত ম্যাট রাটলারের সঙ্গে প্রেম করছেন আগুইলেরা ।