২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আকাঙ্ক্ষিত এমিলিয়া ক্লার্ক

চলতি বছরের সবচেয়ে আকাঙ্ক্ষিত নারীর খেতাব অর্জন করেছেন এমিলিয়া ক্লার্ক। ব্রিটিশ ওই অভিনেত্রী এইচবিও চ্যানেলের টিভি সিরিজ ‘গেইম অফ থ্রোনস’-এর অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে বিশ্বব্যাপী পরিচিতি পান।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2014, 04:38 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

এইস শোবিজের খবর অনুযায়ী, আস্কমেন ম্যাগাজিনের সেরা ৯৯ জন নারীর এই তালিকায় এক নম্বরে আছেন ক্লার্ক। তালিকায় সবচেয়ে শেষে রয়েছেন পপগায়িকা মাইলি সাইরাস।

সম্প্রতি ম্যাগাজিনের প্রকাশক জেমস বেসিল এক বিবৃতিতে বলেন, “২০১৪ সালের সেরা ৯৯ জন আকাঙ্ক্ষিত নারীর এই তালিকায় এবার প্রথম হয়েছেন এমিলিয়া ক্লার্ক। এইচবিও চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান ‘গেইম অফ থ্রোনস’এ খালিসির চরিত্রে অভিনয়ের জন্য এবার সবচেয়ে আকাক্সিক্ষত নারীর খেতাব জিতেছেন তিনি।”

বেসিল আরও বলেন, “শুধুমাত্র অভিনেত্রীদের আবেদনের উপর ভিত্তি করে এই জরিপটি করা হয় না। বরং তারা যে কাজগুলো করছেন তা কতখানি প্রভাবশালী এবং শিল্পী হিসেবে তারা কতখানি প্রতিভাবান-মূলত এসবই বিবেচনা করা হয়।”

টিভি শো ‘কমিউনিটি’খ্যাত অভিনেত্রী অ্যালিসন ব্রি রয়েছেন এই তালিকার দুই নম্বরে।

প্রায় দশ লাখ মানুষের ভোট দিয়েছেন এই জরিপে। সেরাদের এই তালিকায় আরও আছেন অভিনেত্রী জেনিফার লরেন্স, যার অবস্থান চার নম্বর। আর অভিনেত্রী এমা ওয়াটসন রয়েছেন পাঁচ নম্বর অবস্থানে।

লন্ডনের জন্ম নেওয়া ক্লার্কের অভিনয়জীবন শুরু হয় ২০০৯ সালে ‘ডকটরস’ টিভি সিরিজের মধ্য দিয়ে। ড্রামা সেন্টার লন্ডনের এই সাবেক শিক্ষার্থী পরের বছরই পেয়ে যান ক্যারিয়ারের সবচেয়ে বড় সুযোগ।

২০১০ সাল থেকে টিভি সিরিজ ‘গেইম অফ থ্রোনস’-এ অভিনয় শুরু করেন তিনি। সিরিজে তার অভিনীত ডেনেরিস টারগারিয়ান ওরফে খালিসি চরিত্রটির জন্য ২০১৩ সালে একটি এমি মনোনয়ন লাভ করেন ক্লার্ক।