এপ্রিলে ওয়াকারের ‘ব্রিক ম্যানশন’
প্রয়াত হলিউডি অভিনেতা পল ওয়াকার অভিনীত সর্বশেষ সিনেমা ‘ব্রিক ম্যানশন’ মুক্তি পাবে ২৫ এপ্রিল।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানা গেছে, ২০০৪ সালের ফরাসি সিনেমা ‘ডিস্ট্রিক্ট বি৩১’ অবলম্বনে নির্মিত হয়েছে এই হলিউডি সিনেমা। এতে ওয়াকার অভিনয় করেছেন একজন পুলিশ অফিসারের চরিত্রে।
লস অ্যাঞ্জেলস টাইমসের বরাতে বলা হয়, ক্যামিল ডেলামারের পরিচালনায় সিনেমাটির শুটিং শেষ হয়েছিল ওয়াকারের মৃত্যুর আগেই।
২০১৩ সালের ৩০ নভেম্বর গাড়ি দুর্ঘটনায় মারা যান ৪০ বছর বয়সী ওয়াকার। টিভি সিরিজে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা ওয়াকার সবচেয়ে বেশি খ্যাতি পান ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ মুভি সিরিজে অভিনয় করে।
মৃত্যর আগেও ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের সপ্তম পর্বে অভিনয় করছিলেন তিনি। এর কাজ অসমাপ্ত রেখেই চলে যেতে হয় তাকে।
