মাধুরীর গান
প্রথমবারের মতো সিনেমায় গান গাচ্ছেন মাধুরী দীক্ষিত। মুক্তি প্রতীক্ষিত ‘গুলাব গ্যাং’ সিনেমায় শোনা যাবে মাধুরীর গান।
টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, ‘গুলাব গ্যাং’ সিনেমায় একটি গানে মাধুরী নিজেই কণ্ঠ দিচ্ছেন। মাধুরীর মা স্নেহলতা দীক্ষিত শাস্ত্রীয় সংগীতে প্রশিক্ষণপ্রাপ্ত একজন শিল্পী। সিনেমায় গানটি প্রথমে শুরু করবেন তার মা, তারপর মায়ের সঙ্গে কণ্ঠ মেলাবেন মাধুরী।
গানটির শিরোনাম হল ‘রাঙ্গি শাড়ি গুলাবি চুনারিয়া’। ‘গুলাব গ্যাং’ সিনেমার পরিচালক সৌমিক সেন নিজেই গানটির সুরারোপের কাজ করেছেন। লোকজ ধাঁচের এই গানের সঙ্গে পর্দায় নাচবেনও মাধুরী।
এতদিন পর্যন্ত মাধুরী দীক্ষিত তার নাচে দর্শক হৃদয়ে ঝড় তুলেছেন, এতদিনে তার কণ্ঠে গানও শুনতে পাবেন তার ভক্তরা। কোনো সিনেমার জন্য এই প্রথম গান গাইলেন মাধুরী।
‘গুলাব গ্যাং’ পরিচালনা করেছেন সৌমিক সেন। সিনেমাটি নির্মাণ করছেন অনুভব সিনহা। এই সিনেমায় মাধুরীর সঙ্গে আরও অভিনয় করেছেন জুহি চাওলা এবং তানিশা চ্যাটার্জি।
১০ জানুয়ারি এর অফিশিয়াল ট্রেইলর প্রকাশিত হয়। সিনেমাটি মুক্তি পাবে ৭ মার্চ।
