২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমার মলয়ের গান’

কবি ও গীতিকার সুব্রত দে মলয়ের মৃত্যুদিবসে ‘আমার মলয়ের গান’ শীর্ষক স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। শনিবার বিকালে টিএসসির রাজু স্মারক ভাস্কর্যের পাদদেশে গান পরিবেশন করবেন ‘সহজিয়া’, ‘চিৎকার’, ‘অন্য স্বর’, ‘সপ্তসিন্ধু’, ‘সূর্যসারথি’, ‘বিস্কুট’, ‘গানপোকা’, ‘বিবেক’, কফিল আহমেদ, নিতু, জাহিদ সাঁই, তুহিন ও ‘সাংস্কৃতিক ইউনিয়ন’।

চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2014, 05:15 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

‘সূর্যসারথি’র সদস্য শরিফ আরেফিন রনি গ্লিটজকে বলেন, “কবি ও গীতিকার সুব্রত দে মলয় নতুন শতাব্দীতে সাংস্কৃতিক আন্দোলনসমূহে আমাদের সহযোদ্ধা ছিলেন। তিনি ছিলেন রাজপথের লড়াকু যোদ্ধা। হুমায়ুন আজাদের উপর শিবিরের হামলার পর গড়ে ওঠা সাংস্কৃতিকআন্দোলনে সক্রিয় ছিলেন তিনি।”

রনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক প্রগতিশীল ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের এক দশক সময়ের অন্যতম প্রধান কর্মী ছিলেন সুব্রত দে মলয়।

২০১১ সালের ৮ ফেব্রুয়ারি এক সড়ক দুর্ঘটনায় নিহত হন মলয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মলয় রাজনীতিতেও সক্রিয় ছিলেন।