শুটিংয়ে ফিরছেন শাহরুখ
ডাক্তারের পরামর্শ মতো বিশ্রামের পর ৪ ফেব্রুয়ারি আবারও শুটিংয়ে ফিরেছেন বলিউডি অভিনেতা শাহরুখ খান। তবে এখনও বিপজ্জনক দৃশ্য শুটিং থেকে আরও কিছুদিন বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে তাকে।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, ২৩ জানুয়ারি ফারাহ খান পরিচালিত ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমার শুটিং চলাকালে একটি হোটেলের ভারী কাচের দরজা ভেঙে পড়ে শাহরুখের উপর। এতে আহত হন ৪৮ বছর বয়সী ওই অভিনেতা। তখনই তাকে ডা. বালাভাই নানাভাতি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘণ্টা দুয়েকের মধ্যেই হাসপাতাল থেকে ছুটি মিললেও, শাহরুখকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন ডাক্তাররা। দুর্ঘটনায় শাহরুখের বাম হাঁটুর প্যাটেলার টনডন ছিড়ে যায়। আর তাই তাকে টানা তিন সপ্তাহ বিশ্রাম নিতে বলেন ডাক্তার।
৪ ফেব্রুয়ারি শুটিংয়ে ফিরলেও ভারি এবং কষ্টসাধ্য দৃশ্য অভিনয় না করার পরামর্শ দেওয়া হয়েছে তাকে।
‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমায় আবারও শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছেন দীপিকা পাড়–কোন। তাছাড়া আরও অভিনয় করছেন অভিষেক বচ্চন, বামান ইরানি এবং সনু সুদ। সিনেমাটি চলতি বছর দিওয়ালির মৌসুমে মুক্তি পাবে।
