২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফাহিমের রবীন্দ্রসংগীতের অ্যালবাম ‘দখিন দুয়ার’

রবীন্দ্রসংগীতশিল্পী ফাহিম হোসেন চৌধুরীর তৃতীয় একক অ্যালবাম ‘দখিন দুয়ার’ প্রকাশিত হচ্ছে বৃহস্পতিবার। প্রকৃতি পর্যায়ের ১২টি রবীন্দ্রসংগীত নিয়ে সাজানো হয়েছে এ অ্যালবাম।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2014, 05:43 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

ফাহিম হোসেন গ্লিটজকে বলেন, “রবীন্দ্রনাথের গানে প্রকৃতি দারুণভাবে উপজীব্য হয়ে উঠেছে। বাংলা ষড়ঋতুর বৈচিত্র্যকে তিনি গানের মাধ্যমে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। এ গানগুলো নিয়ে একটি আলাদা অ্যালবাম প্রকাশের চিন্তা বহুদিনের।”

এ অ্যালবামের পর রবীন্দ্রনাথের প্রেম ও পূজা পর্যায়ের গানগুলো নিয়েও আলাদা অ্যালবাম প্রকাশ করবেন বলে জানিয়েছেন তিনি।

‘দখিন দুয়ার’ অ্যালবামে শোনা যাবে ‘পুব-হাওয়াতে দেয় দোলা’, ‘এমন দিনে তারে বলা যায়’, ‘এ কী গভীর বাণী এলো’, ‘কত যে তুমি মনোহর’, ‘এবার অবগুণ্ঠন খোলো’, ‘হেমন্তে কোন বসন্তেরই বাণী’, ‘শিউলি-ফোটা ফুরোল’, ‘সেই ভালো সেই ভালো’, ‘আজি দখিন দুয়ার খোলা’এবং ‘এতদিন যে বসে ছিলেম’ গানগুলো।

ফাহিম জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ধানম-ির বেঙ্গল শিল্পালয়ে দখিন দুয়ার’ অডিও সিডির মোড়ক উন্মোচন করবেন এফডিসির মহাপরিচালক পীযুষ বন্দ্যোপাধ্যায়।

রবীন্দ্রসংগীতশিল্পী সংসদের সাধারণ সম্পাদক ফাহিম হোসেনের প্রথম একক অ্যালবাম ‘এসো এসো আমার ঘরে’ প্রকাশিত হয় ১৯৯৬ সালে। তার দ্বিতীয় অ্যালবাম ‘আমার এই পথ চাওয়াতে আনন্দ’ প্রকাশিত হয় ২০১২ সালে।