২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রামাণ্যচিত্র ‘হেফাজতনামা’

গণজাগরণ মঞ্চ ও হেফাজতে ইসলামের আন্দোলন নিয়ে একাত্তর টেলিভিশনের প্রযোজক পলাশ রসুল নির্মাণ করেছেন প্রামাণ্যচিত্র ‘হেফাজতনামা’। 

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2014, 07:37 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

ছবি:পলাশ রসুল ছবি:পলাশ রসুল

ছবি:পলাশ রসুল ছবি:পলাশ রসুল

ছবি:পলাশ রসুল ছবি:পলাশ রসুল

এ প্রসঙ্গে নির্মাতা একাত্তরের প্রযোজক পলাশ রসূল গ্লিটজকে বলেন, “ ২০১৩ সালে গণজাগরণ মঞ্চের আন্দোলন ও তার পাল্টা আন্দোলন হিসেবে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ নিয়ে রাজনীতির ময়দান ছিল উত্তপ্ত। তখনকার রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনীতিকদের অবস্থান ও গণমানুষের প্রতিক্রিয়া নিয়ে নির্মিত হয়েছে এ তথ্যচিত্র। এ তথ্যচিত্রে ওই দুই আন্দোলন নিয়ে অনেক অজানা প্রশ্নের উত্তর মিলবে।”

পলাশ আরও জানান, ৫৩ মিনিট দৈর্ঘ্যরে এ প্রামাণ্যচিত্রের জন্য সাক্ষাৎকার দিয়েছেন ওই আন্দোলন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রের বিশিষ্টজন। তাদের মধ্যে রয়েছেন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, নারী নেত্রী শিরিন আক্তার এবং গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। আরও আছেন ব্লগার ও গণজাগরণ মঞ্চ সংগঠক আরিফ জেবতিক, মারুফ রসুল, ছাত্র ইউনিয়ন নেত্রী ও গণজাগরণ মঞ্চ সংগঠক লাকি আক্তার এবং সংবাদকর্মী হাসানুল কাদির। এছাড়াও আছে, হেফাজত ইসলমের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য মহিউদ্দিন ইকরাম, হেফাজত ইসলামের ঢাকা মহানগর কমিটির প্রচার বিভাগের আহলুল্লাহ ওয়াসেল, সহ-সভাপতি মুফতি মিজানুর রহমান সাঈদসহ আরও অনেকের সাক্ষাৎকার।

ছবি:পলাশ রসুল

ছবি:পলাশ রসুল

একাত্তর টেলিভিশনের কারেন্ট অ্যাফেয়ার্স ও অনুষ্ঠান বিভাগের পরিকল্পনায় নির্মিত হয়েছে ‘হেফাজতনামা’। প্রামাণ্যচিত্রটি মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার রাত ৯টা ৩০মিনিটে একাত্তর টেলিভিশনে প্রচারিত হবে বলে জানিয়েছেন পলাশ।