২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্করসেসির সঙ্গে কাজে আগ্রহী ওয়ালবার্গ

হলিউডি অভিনেতা মার্ক ওয়ালবার্গ আগ্রহ প্রকাশ করেছেন অস্কারজয়ী নির্মাতা মার্টিন স্করসেসির সঙ্গে আরও একবার কাজ করার।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2014, 06:32 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, পিটার বার্গের পরিচালনায় ওয়ালবার্গের ‘লোন সারভাইভর’ সিনেমাটি ৭ ফেব্রুয়ারি মুক্তির প্রতিক্ষায় রয়েছে। তিনি জানান, স্করসেসির পরিচালনায় একটি সিনেমায় কাজ করতে চান তিনি বহুদিন ধরেই।

এক বিবৃতিতে ওয়ালবার্গ বলেন, “স্করসেসির জন্য কিছু বিশেষ কাজ করতে চাই আমি। আমি শুধু তার ‘হ্যাঁ’-এর অপেক্ষায় আছি।”

এর আগে স্করসেসি পরিচালিত ২০০৬ সালের সিনেমা ‘দ্য ডিপার্টেড’-এ অভিনয় করেছিলেন ওয়ালবার্গ। সেখানে এফবিআই এজেন্ট শন ডিংনামের চরিত্রে অভিনয় করে সেবারের অস্কারের আসে পার্শ্বচরিত্রে সেরা অভিনেতার মনোনয়ন লাভ করেছিলেন তিনি। ওই একই সিনেমার জন্য ওই বছর সেরা পরিচালকের খেতাব অর্জন করেন স্করসেসি।

সিনেমাটিতে ওয়ালবার্গের সঙ্গে মুখ্য চরিত্রগুলোতে অভিনয় করেছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও, ম্যাট ডেমন এবং জ্যাক নিকলসন।

স্করসেজি পরিচালিত সর্বশেষ সিনেমা ‘দি উলফ অফ ওয়াল স্ট্রিট’ সিনেমাটি মুক্তি পেয়েছে ২০১৩ সালের বড়দিনে। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা লিওনার্দো ডিকাপ্রিও। সিনেমাটি এবারের  অস্কারে ‘সেরা চলচ্চিত্র’, ‘সেরা পরিচালক’ এবং ‘সেরা অভিনেতা’সহ লাভ করেছে পাঁচটি বিভাগের মনোনয়ন।