২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরপ্রদেশে করমুক্ত ‘জয় হো’

সালমান খান অভিনীত সদ্যমুক্তিপ্রাপ্ত ‘জয় হো’ সিনেমাটি উত্তর প্রদেশে করমুক্ত ব্যবসা করতে পারবে বলে ঘোষণা দিয়েছে প্রদেশটির সরকার।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2014, 06:23 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, ভারতীয় রাজনীতি নিয়ে নির্মিত সিনেমাটি প্রদর্শনে উত্তর প্রদেশের জন্য বিনোদন কর গুনতে হবে না নির্মাতাদের। সালমান সাইফাইয়ের মহোৎসবে অংশগ্রহণ করার পরই তার সিনেমাটি করমুক্ত বলে ঘোষণা করেন প্রদেশটির সরকার।

সিনেমাটি মুক্তি পায় ২৪ জানুয়ারি। আর মুক্তির চার দিনের মধ্যেই একশ’ কোটি রুপি আয় করে সিনেমাটি। যদিও সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ কম থাকায় কিছুটা আশাহত হন সালমান।

সিনেমাটিতে সালমানের সঙ্গে জুটি বেঁধেছিলেন ডেইজি শাহ। আরও অভিনয় করেছেন টাবু, জেনেলিয়া ডি’সুজা, ড্যানি ডেনজংপা এবং সুনীল শেট্টি।

‘জয় হো’-এর আগে মাধুরী দিক্ষিতের ‘দেড় ইশকিয়া’ সিনেমাটিকেও বিনোদন করমুক্ত বলে ঘোষণা করা হয়। সিনেমাটি মুক্তির আগেই এই সুবিধা অর্জন করে।

৩ ফেব্রুয়ারি থেকে সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে একজন মুখপাত্র।