২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যারির প্রতি দুর্বল লোহান

যক্তরাষ্ট্রের ছোট রাজপুত্র প্রিন্স হ্যারির প্রতি দুর্বল হলিউডের প্রবলেম সেলিব্রিটি লিন্ডসে লোহান।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2014, 06:14 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

কন্টাক্টমিউজিক জানায়, লোহান প্রিন্স হ্যারিকে অনেক পছন্দ করেন। তিনি মনে করেন, যদি কখনও হ্যারির সঙ্গে তার দেখা হয়, তবে সেটি হবে তার জীবনের অন্যতম সেরা ঘটনা।

লোহান মনে করেন হ্যারিও তাকে পছন্দ করবেন।

তিনি বলেন, “একবার যদি হ্যারির সঙ্গে দেখা করার সুযোগ পাই আমি, আমি নিশ্চিত তিনিও আমার প্রেমে পড়ে যাবেন।”

এ বিষয়ে লোহানের এক ঘনিষ্ঠ সূত্রের ভাষ্য, “অনেক আগে থেকেই হ্যারির প্রতি দুর্বল লোহান। যখনই টিভিতে হ্যারিকে দেখানো হয় তখনই খুশিতে দিশেহারা হয়ে যান লোহান। তাছাড়া হ্যারির দৈহিক গঠনেরও প্রসংশা করেন তিনি। হ্যারির কথা বলার ধরনও পছন্দ করেন তিনি।”

সুত্রটি আরও জানায়, “লোহান মনে করেন হ্যারি তাকে পছন্দ করবেন। কারণ তার মতে, তাদের মধ্যে অনেক বেশি মিল রয়েছে। হ্যারির সঙ্গে একবার হলেও দেখা করতে চান। আর এই ইচ্ছা লোহান পূরণ করবেন বলেও জানিয়েছেন।”

চলতি বছরের শুরুতে লন্ডনেই ছিলেন লোহান। পরে সানড্যান্স চলচ্চিত্র উৎসবে অংশ নিতে আমেরিকা চলে যান তিনি। তবে লোহান আবারও লন্ডনে ফেরার পরিকল্পনা করছেন। কারণ সেখানে থাকলে হ্যারির সঙ্গে দেখা করার সুযোগ পেতে পারেন তিনি। হ্যারি বর্তমানে ডেট করছেন ক্রেসিডা বোনাসের সঙ্গে।